একদিনে ডেঙ্গু আক্রান্ত হাজার ছাড়াল
মৃত্যু ১

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের কারণে আক্রান্ত রোগী ও মশার লার্ভার ছবি, স্বাস্থ্য সচেতনতা প্রচার. Channel i News – চ্যানেল আই নিউজ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৪ নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এর আগে এ বছর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৯২২ জন রোগী ভর্তি হয়েছিলেন। এর আগে একদিনে এত রোগী আর ভর্তি হয়নি।
রোববার ২৩ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১৩ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫৮৯ জন ঢাকার এবং বাইরের ৪৪৫ জন। আর এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৭১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪৯২ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে ২ হাজার ২৮৬ জন, আর বাকি এক হাজার ২০৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩১ হাজার ৬৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৭ হাজার ৪৫৮ জন।






