স্বাস্থ্য

দেশের ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে আছে: উপদেষ্টা হাসান আরিফ

উপদেষ্টা হাসান আরিফ দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা হাসান আরিফ দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন, তিনি একটি সভায় বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, দেশের ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে আছে। গত বছরের তুলনায় এই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কম।

রোববার (৯ সেপ্টেম্বর) রাজধানীর সচিবালয়ে ডেঙ্গু নিয়ে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

এ এফ হাসান আরিফ বলেন, গত বছর এই সময় ডেঙ্গুতে ৬৯১ জন মারা গিয়েছিল। সেখানে এবার ৯২ জন মারা গিয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু যেন আর বৃদ্ধি না পায়, সেই ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা সচেতনতা ও চিকিৎসার ওপর গুরুত্ব দিচ্ছি। যার উদ্যোগ হিসেবে প্রতি শুক্রবার মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপসনালয়গুলোতে প্রচারণা চালানো হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে গবেষণামূলক কার্যক্রম নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ হাজার ২০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৯৫ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী।

বিষয়:অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা হাসান আরিফ এ এফ হাসান আরিফ ডেঙ্গু পরিস্থিতি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…