জনপদ

সাভারে বাড়ছে ডেঙ্গু রোগী

সাভারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতালে ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশদ্বারে রোগীদের ভিড়, ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাভার প্রতিনিধি: সাভারে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিন কোন না কোন গ্রাম থেকে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে চিকিৎসার জন্য হাসপাতালে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা বলেন,চলতি মাসে সাভার উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কয়েক’শ মানুষ ডেঙ্গু জ্বরের উপসর্গ নিয়ে পরীক্ষা করান সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এর মধ্যে ৪৩ জনের শরীরে ডেঙ্গু সনাক্ত হয়। আক্রান্তরা সবাই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পক্ষ থেকে সবাইকে ডেঙ্গু সচেতনা মুলক দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে অন্য রোগীর চাপ। যার মধ্যে বেশীর ভাগ রয়েছে শিশু ও মধ্য বয়সী রোগী। হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হচ্ছেন অসংখ্য মানুষ।

 

বিষয়:ডেঙ্গু রোগী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…