চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু সনাক্তে এক পরীক্ষায় আসছে ‘নেগেটিভ’, আরেকটিতে ‘পজিটিভ’

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
২:৩৬ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, স্বাস্থ্য
A A
ডেঙ্গু পরীক্ষা কিটের ছবি, স্বাস্থ্য পরীক্ষা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু সনাক্তকরণে এনএস-১ পরীক্ষায় নেগেটিভ এমন ৪০-৫০ শতাংশ রোগীর পিসিআর পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ ফলাফল আসছে। 

বিশেষজ্ঞ ভাইরোলজিস্টরা বলছেন, কোন দেশের জনগোষ্ঠির মধ্যে একটি সেরোটাইপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠার পর নতুন আরেকটি সেরোটাইপে ডেঙ্গুর সংক্রমণ ঘটে তখন নতুন সেরোটাইপের ভাইরাস সনাক্ত করতে পারে না। এক্ষেত্রে ডেঙ্গু সনাক্তে প্রচলিত অনেক সময় নতুন ধরনের সেরোটাইপ সনাক্তে ব্যার্থ হয়। একইভাবে কিটের মান ও দুর্বলা থাকলে ডেঙ্গু সনাক্তকরণে নেগেটিভ আসতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এমন বাস্তবতায় দেশে বছরব্যাপী মশা ও ভাইরাসের সেরোটাইপ জানা জরুরি। তাই বছরব্যাপী ডেঙ্গু রোগের বাহক মশা ও রোগের ভাইরাসের সেরোসার্ভিলেন্স জরুরি।

Banglabid

এবছর ডেঙ্গুর সেরোটাইপ ডেন-২ দিয়ে ডেঙ্গুর বিস্তার ঘটছে। পাশাপাশি ডেন-৩ দিয়েও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। ফলে এক মানুষ দ্বিতীয়বার এবং নতুন ধরন ডেন-২ সেরোটাইপে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া অনেক রোগীর ডেঙ্গুর রোগ উপসর্গ ও ক্লিনিক্যাল ফিচার থাকলেও এনএস-১ পরীক্ষায় ডেঙ্গু নেগেটিভ আসছে। এমন রোগীরা ডেঙ্গুর হয়নি এই সনদে ডেঙ্গু রোগীর জন্য খু্বই গুরুত্বপূর্ণ পর্যাপ্ত তরল খাবার বা বিশ্রাম না নিয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন। এধরনের রোগীরা পরবর্তীতে দ্রুত খারাপ হয়ে মৃত্যুঝুঁকি বাড়িয়ে তুলেছে।

বিএসএমএমইউ-এর ভাইরোলজি বিভাগের অধ্যাপক সাইফ উল্লাহ মুন্সী  বলেন, মেডিকেল ভাইরোলজিস্ট সোসাইটি অব বাংলাদেশ-এর উদ্যোগে ডেঙ্গুর রোগ উপসর্গ আছে কিন্তু এনএস-১ নেগেটিভ এমন শতাধিক রোগীর নমুনা পিসিআর টেস্টে ডেঙ্গু পজিটিভ সনাক্ত হয়েছে।

রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে এনএস-১ নেগেটিভ শতাধিক রোগীর ফলাফল পিসিআর টেস্ট করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, নতুন সেরোটাইপ দিয়ে ডেঙ্গুর সংক্রমন ঘটলে রোগ উপসর্গের ক্লাসিক্যাল আগের ধরন পাওয়া যায় না। আবার জটিলতাও হয় বেশি। এমন পরিস্থিতিতে ডেঙ্গু সনাক্তকরণে এনএস-১ পরীক্ষায় নেগেটিভ ফলাফল রোগী চিকিৎসক উভয়কে রোগীর ভয়াবহতা সম্পর্কে ভিন্ন ধারণা দেয়। রোগী চিকিৎসক দু’জনেই রোগ সম্পর্কে শৈথিল্য দেখায়। আর এবছর ডেঙ্গুতে মৃত্যুর উর্ধ্বাহারের পেছনে এই শৈথিল্য কাজ করছে বলেও মনে করেন।

Reneta

তাই বিশেষজ্ঞরা বলছেন, বছর ধরে মশা ও ভাইরাসের সেরোটাইট করে ডেঙ্গু রোগ প্রকপ সম্পর্কে আগাম পূর্বাভাস দেওয়া পরামর্শ দিয়েছেন। এতে করে রোগী ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণহানি কমানো যেমন সম্ভব হবে তেমনি মশা নিধনেও আগাম তথ্যের ভিক্তিতে মশা নিয়ন্ত্রণে তড়িৎ কাজ করতে পারবেন সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএসএমএমইউ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচ্ছেদ ভুলে এক হলেন রাহুল-প্রিয়াঙ্কা!

পরবর্তী

‘অন্তর্জাল’ মুক্তি কি আবারও পিছিয়ে যাচ্ছে?

পরবর্তী
চ্যানেল আই অনলাইন টিমের পাঁচজন সাংবাদিক ও কর্মী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'অন্তর্জাল' মুক্তি কি আবারও পিছিয়ে যাচ্ছে?

বাংলাদেশে পুলিশ সদস্যরা রাস্তার পাশে দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন হেনস্থাকারী শিক্ষককে হত্যা করলো কিশোর

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT