এই খবরটি পডকাস্টে শুনুনঃ
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের ৬৪ জেলায় ডেংগু বিষয়ক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম শুরু করবে স্বাস্থ্য মন্ত্রনালয়।
মঙ্গলবার (২ জুন) এক বিবৃতিতে আগামী শনিবার (৬ জুন) থেকে এই কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বাড়ির ছাদে পানি জমা থাকলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করবে সিটি করপোরেশন।
সরকারি হাসপাতালে ডেংগু চিকিৎসা নিয়ে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ বেড খালি রাখা হবে ডেংগু রোগীদের জন্য।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেংগু চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে চিকিৎসা খরচ ৮০ শতাংশ কমানোর জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানানো হয়েছে। তাছাড়া বেসরকারি হাসপাতালে সিট ফ্রী থাকবে বলেও জানান তিনি।








