জনপদ

ফেনীতে হরতালের সমর্থনে বিক্ষোভ ও ককটেল বিস্ফোরণ

ফেনীতে হরতালের সমর্থনে বিক্ষোভ ও ককটেল বিস্ফোরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে হরতালের সমর্থনে বিক্ষোভের সময় ককটেল বিস্ফোরণ ও আতঙ্কের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফেনীতে বিএনপির ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল, সড়কে আগুন, ককটেল বিস্ফোরণ এবং পিকেটিং করেছে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার ৬ জানুয়ারি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির ডাকা হরতালের সমর্থনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে এসব ঘটনা ঘটে।

এতে উপস্থিত ছিলেন ফেনী জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন (জসিম চেয়ারম্যান), সাংগঠনিক সম্পাদক ফারুক উল্লাহ মজুমদার মুরাদ, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মীর মোশাররফ হোসেন রিয়াদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল গনি, পৌর কৃষক দলের সদস্য সচিব বেলায়েত হেসেন বেলালসহ ফেনী সদর উপজেলা কৃষক দল ও ফেনী পৌর কৃষক দলের নেতাকর্মীরা।

এছাড়াও ফেনী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত এর নেতৃত্বে সড়কে আগুন, ককটেল বিস্ফোরণ ও পিকেটিং করেছে হরতাল সমর্থনকারীরা।

বিষয়:অবরোধ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ফেনী হরতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…