চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ায় হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২১
কুষ্টিয়া, বাংলাদেশ
A A

ভেড়ামারা, কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারার বিলশুকা গ্রামের মৎস্য চাষী দানেজ আলীকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

আজ রবিবার সকালে ভেড়ামারা প্রেসক্লাবের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দানেজ আলীর লাশ নিয়ে ভেড়ামারা থানার সামনে এসে অবস্থান নেয়। পরে পুলিশের আশ্বাসে এলাকাবাসী মরদেহ দাফনের জন্য সাতবাড়ীয়া গোরস্থানে নিয়ে যায়। এর আগে সকাল ৯টায় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে দানেজ আলীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।

পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।

এলাকাবাসী জানায় , শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা গ্রাামে মাঠের মধ্যে মংস্য চাষী দানেজ আলীকে (৫৫) একা পেয়ে প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরের দিন শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Reneta

নিহত দানেজ আলী বিলশুকা গ্রামের মৃত হামিজ উদ্দিন প্রামাণিকের ছেলে। এ ঘটনায় নিহত দানেজ আলীর ছেলে উজ্জ্বল বাদী হয়ে ভেড়ামারা থানায় ১০জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপরাধকুষ্টিয়াহত্যাকান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT