গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন শুরু হয়েছে সফল না হয়ে বিএনপি রাজপথ থেকে ফিরবে না বলে জানিয়েছেন নেতারা। তারা বলেন, হামলা-মামলা করে আর ভয় দেখানো যাবে না। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রশাসনের লোকদের নিরপেক্ষ ভুমিকা পালনের আহ্বান জানিয়ে দলের নেতারা বলেন, যারাই মানবাধিকার লঙ্ঘন করছে তাদের তালিকা হচ্ছে।






