চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডে ডেম্বেলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ পূর্বাহ্ণ ২৭, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

২০১৮ সালে ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ অভিষেক, এরপর ২০২২ আসর। এমনকি চলতি আসরের প্রথম ম্যাচ শেষেও উসামানে ডেম্বেলের নামের পাশে ছিল না কোনো বিশ্বকাপ গোল। দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে গোল করে কাটান ১২ ম্যাচের খরা। আর তৃতীয় ম্যাচে ইতিহাসই গড়লেন ফ্রান্স তারকা। নরওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করে নাম লিখিয়েছেন দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডে।

বোস্টনে শুক্রবার গ্রুপপর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটের মধ্যে তিন গোল করেন ডেম্বেলে। ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোল করেন ডেম্বেলে। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। আর ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন। গত ৭২ বছরে বিশ্বকাপে ম্যাচের শুরু থেকে দ্রুততম হ্যাটট্রিক এটিই। সবমিলিয়ে দ্বিতীয় দ্রুততম।

দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড এখনও দখলে রয়েছে অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্টের। ১৯৫৪ বিশ্বকাপে গ্রুপপর্বে ম্যাচে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি।

ফ্রান্সের তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন ডেম্বেলে। ১৯৫৮ সালে প্যারাগুয়ে ও জার্মানির বিপক্ষে জাস্ট ফন্টেইন ও ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে কাইলিয়ান এমবাপে এই কীর্তি গড়েন।

চলতি আসরে এটি তৃতীয় হ্যাটট্রিক। এর আগে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা কিংবদন্তি লিওনেল মেসি ও কাতারের বিপক্ষে কানাডার জোনাথন ডেভিড তিন গোল করেন। এছাড়া ১৯৯৪ সালের পর এই প্রথম বিশ্বকাপে ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক করলেন কেউ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইভরি কোস্টইরাকডেম্বেলেনরওয়েফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেনেগালসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT