চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুচ্ছ নয়, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চায় জবি শিক্ষক সমিতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

রিদুয়ান ইসলাম: ২০২২-২৩ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি করতে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এসময় একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কক্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি নেয়ার জন্য একটি কমিটি গঠন ও সিন্ডিকেট সভার আহ্বান জানিয়ে অবস্থান নেন শিক্ষকরা।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় চার শতাধিক শিক্ষকের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক নেতারা বলেন, ‘গুচ্ছ এমন একটি প্রক্রিয়া যা কোনো গবেষণা ছাড়াই আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এ চাপিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। আর সবচেয়ে লজ্জার বিষয় হলো গত ১৫ মার্চ একাডেমিক কাউন্সিলে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত হয় সে সিদ্ধান্তগুলো কার্যবিবরণে বিকৃতভাবে লিপিবদ্ধ করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো- গুচ্ছে অংশগ্রহণের ফলে আমাদের সেশনজট তৈরি হয়েছে তা আসলেই দুঃখজনক।’

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ. কে. এম. লুৎফর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইন-২০০৫ এ বলা আছে, বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য পাঠ্যক্রমে শিক্ষার্থী ভর্তি একাডেমিক কাউন্সিল কর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত ভর্তি কমিটি কর্তৃক প্রণীত বিধি দ্বারা পরিচালিত হবে। কিন্তু এখন আমরা শুনছি যে এটা সিন্ডিকেটে নিতে, সিন্ডিকেটের অনুমোদন লাগবে। কোথায় লেখা আছে যে সিন্ডিকেটের অনুমোদন লাগবে? এসব তালবাহানা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা এসব মানি না। আমরা যদি আইনকে মানি, আইন বিশ্বাস করি তাহলে অবশ্যই একাডেমিক কাউন্সিলকে রেসপেক্ট করতে হবে। একাডেমিক কাউন্সিল আইন-২০০৫ এ প্রণিত। এখানে কোনো তালবাহানা চলবে না।’

অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বলেন, ‘আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সে অনুযায়ী ভর্তি পরীক্ষা নিতে চাই। একাডেমিক কাউন্সিলে যে সিদ্ধান্ত হয়েছে তা বাস্তবায়ন করতে প্রশাসনের এত অনীহা কেন। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত উপেক্ষা করে যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবারও গুচ্ছে যায় তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অমান্যের জন্য উচ্চ আদালতে যাওয়ার প্রয়োজন হলে সেখানেই যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ।’

মানববন্ধনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, ‘উপাচার্য আমাদের আজকের দাবিগুলো মেনে নিয়ে আবারও ৫/৬ তারিখে বিশেষ একাডেমিক সভার আহ্বান করেছেন। ওই একাডেমিক সভায় নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য একটি কেন্দ্রীয় কমিটি ও ইউনিট ভিত্তিক কমিটি গঠন করে আগামী ৮ এপ্রিল সিন্ডিকেট সভায় সেগুলো উপস্থাপন করা হবে। আর গত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তগুলো বিকৃতভাবে লিপিবদ্ধ করা হয়, সেটাও আমাদের উপস্থিতিতেই সংশোধন করে দেন উপাচার্য।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘আগামী ৮ এপ্রিল সিন্ডিকেট সভা। এর আগে কিছু বলা যাচ্ছে না। ওই সিন্ডিকেট সভায় সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মান রক্ষা ও স্বকীয়তা ফিরিয়ে আনতে গুচ্ছ থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগামী সপ্তাহেই পরিণীতির বাগদান?

পরবর্তী

জন্মদিনে চিত্রনায়ক আলমগীরের প্রত্যাশা

পরবর্তী
চ্যানেল আই অনলাইন এর চিত্রনায়ক আলমগীরের ছবি, জন্মদিনে শুভেচ্ছা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে চিত্রনায়ক আলমগীরের প্রত্যাশা

ভারতের মন্দিরের অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেঙে ফেলা হলো ভারতের সেই মন্দিরের অবৈধ স্থাপনা

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT