চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত কলেজ নিয়ে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৪
শিক্ষা
A A
সাত কলেজ নিয়ে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের বর্তমান সংকটময় পরিস্থিতি ও সংস্কার নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা কলেজ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে সাত কলেজের সাথে ঢাবি বৈষম্যসমূহ শিরোনামে ৩০ টি বৈষম্যের নমুনা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলন সাত কলেজের সংস্কার আন্দোলনের সমন্বয়ক আব্দুর রহমানসহ সংস্কার আন্দোলনের সাত কলেজের সাতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা হলেন ইডেন মহিলা কলেজের স্মৃতি আক্তার, বদরুনন্নেসা মহিলা কলেজের ইমু আক্তার, বাংলা কলেজের শাহরিয়ার, তিতুমীর কলেজের তসলিম, সোহরাওয়ার্দী কলেজের সাবরিনা, কবি নজরুল কলেজের জাকারিয়া ও ঢাকা কলেজের প্রতিনিধি তানভীর রহমান।

Banglabid

সাত কলেজের জন্য কোন একাডেমিক ক্যালেন্ডার না থাকা, তীব্র ক্লাসরুম সংকট, পরীক্ষা ও ফলাফল প্রকাশে বিলম্ব হওয়া, সক্ষমতার বাইরে মাত্রাতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা, ঢাবির থেকে সাত কলেজে অধিক সেশন ফি ও মানোন্নয়ন ফি নেওয়া, সেমিস্টার সিস্টেম না থাকা, সমাবর্তন, ল্যাব ও গবেষণা সংকট, উচ্চশিক্ষিত ও উপযুক্ত শিক্ষক সংকট ইত্যাদি বৈষম্যের ফলে অধিকার বঞ্চিত হচ্ছে বলে জানান সাত কলেজের শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে উচ্চশিক্ষায় সাত কলেজের শিক্ষার্থীদের বৈষম্য ও সংকট নিরসনে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব করেন শিক্ষার্থীরা। এছাড়াও সংস্কার কমিশন গঠন এবং সেই সংস্কার কমিশন কীভাবে সাত কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করা যাবে, তার রূপরেখা প্রদান করার জন্য সরকারের কাছে আবেদন জানাবে তারা।

সম্মেলনে আগামী ৫ কর্মদিবসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজের শিক্ষার মান উন্নয়নে একটি সংস্কার কমিশন গঠনের দাবি জানানো হয়। সংস্কার কমিশন গঠন না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণাও দেন তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাবলিক বিশ্ববিদ্যালয়সাত কলেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT