অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাপলা চত্বরে গণহত্যার বিচারে দাবি জানান ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালে সংঘটিত বর্বরোচিত গণহত্যার বিচারের দাবিতে মানবপ্রাচীর কর্মসূচিতে তিনি একথা বলেন। শিবিরের সভাপতি বলেন, সরকারের অনেকে ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করছে। এসময় শিবির সভাপতি চূড়ান্ত বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুতি নেবার আহ্বান।






