অবিলম্বে সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত দাবি করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সাংবাদিক নেতৃবৃন্দ।
আজ (৩১ আগস্ট) শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে অংশ নিয়ে এসব দাবি জানান বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃত্বরা।
এসময় অবিলম্বে সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্তের দাবি, সাইবার সিকিউরিটি আইন বাতিল এবং ইতিপূর্বে সাংবাদিকদের নামে যেসব মামলা হয়েছে তা বাতিলের দাবি জানান তারা।
যেসব সাংবাদিকদের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে তার নিন্দা জানিয়ে নিশ্চিত তথ্য প্রমানের ভিত্তিতে খতিয়ে দেখার আহ্বান জানান সমাবেশে অংশগ্রহণকারীরা।
এছাড়াও পিআইবির মত সাংবাদিক গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সাংবাদিকদের নিয়োগের দাবি জানিয়েছেন সমাবেশে অংশগ্রহণকারী সাংবাদিক নেতৃবৃন্দ।








