ভিডিও নিউজ

নারীকাণ্ডে জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের বিচার ও বহিষ্কারের দাবি

নারীরা ও পুরুষরা মানববন্ধনে অংশগ্রহণ করে জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের বিচারের দাবি জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে এবার শ্যামনগরে বিক্ষোভ হয়েছে। ধর্ষণের অভিযোগে তাকে আইনের আওতায় আনা এবং সংসদ ও দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

সাতক্ষীরার শ্যামনগরে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শত শত নারী-পুরুষের অংশগ্রহণে হওয়া মিছিলে গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা এবং ধর্ষণের অভিযোগে তার বিচার দাবি করা হয়।

বিক্ষোভকারীরা হাতে ঝাড়ু ও জুতা নিয়ে তার ছবির প্রতীকী প্রতিবাদ জানান। পরে পথসভায় বক্তারা অভিযোগ করেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। ভাইরাল ভিডিও নিয়ে প্রথমে এআই প্রযুক্তির দাবি করা হলেও পরে বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানের যাচাইয়ের কথা উল্লেখ করেন তারা।

বিষয়:এমপি গাজী নজরুল গাজী নজরুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…