চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের খুঁজতে তদন্ত কমিশন গঠনের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্য কুশীলবদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের জানিয়েছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি।

রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার এ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ যোদ্ধা অসিত সরকার সজল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক হারুন-অর-রশিদ, বি সি এস আর আই এর চেয়ারম্যান অধ্যাপক আফতাব আলী শেখ, কবি আসলাম সানি, ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী, সাবেক ছাত্রনেতা এবং পরিবেশ উপ কমিটির সদস্য রফিকুল ইসলাম কোতোয়ালসহ অন্যরা।

প্রধান আলোচকের বক্তব্যে শাজাহান খান বলেন, বঙ্গবন্ধু হত্যার যারা মাস্টারমাইন্ড এখনো তাদের মুখোশ উন্মোচন হয়নি। তবে হত্যাকাণ্ডের পর জিয়া ক্ষমতায় এসে খুনিদের চাকরি দেয়, পুনর্বাসন করে। বঙ্গবন্ধু হত্যার খবর পেয়েস জিয়া বলেছিল, তাতে কি হয়েছে, উপরাষ্ট্রপতি আছেন। এসব ইঙ্গিত করে এ হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন তিনি। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত ছিলেন পরবর্তীতে তারা সাক্ষ্য দিয়ে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতার কথা বলেছেন।

Banglabid

বাহাদুর ব্যাপারি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর এ দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছে। খুনি এবং তাদের দোসররা ক্ষমতায় এসে দেশকে পাকিস্তানি ভাবধারায় গড়ার চেষ্টা করেছিল। অনেক পরে হলেও ১৫ আগস্ট হত্যাকাণ্ডের বিচার হয়েছে কিন্তু অনেক খুনির মুখোশ উন্মোচন হয়নি। তাই দ্রুত একটা তদন্ত কমিশন গঠন করতে হবে।

অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের মুখোশ উমোচন এখন সময়ের দাবি। এ হত্যাকাণ্ডের বিচার হয়েছে রায়ও আংশিক কার্যকর হয়েছে। কিন্তু এর পেছনে কারা জড়িত ছিল সেটা অনেকটাই অপ্রকাশিত রয়ে গেছে। এদেশের মানুষকে তাদের প্রিয় নেতাকে হত্যার পরিকল্পনা কারা করেছিল, সেটা জানাতে অবশ্যই একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করতে হবে।

অধ্যাপক আফতাব আলী শেখ বলেন, বঙ্গবন্ধু হত্যার আংশিক বিচার সম্পন্ন হয়েছে। কিন্তু অনেক কুশীলবের মুখোশ উন্মোচন হয়নি। একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করে এদের মুখোশ উন্মোচন করতে হবে। সেই তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে। পাঠ্যপুস্তকে এ তদন্ত  রিপোর্ট অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি বিভিন্ন গ্রন্থাগারে রাখতে হবে। যাতে  মানুষ এই ষড়যন্ত্রের বিষয়ে সবিস্তারে জানতে পারে।

Reneta

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির চেয়ারম্যান ড. খন্দকার বজলুল হক। সঞ্চালনা করেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

এতে আরো অংশ নেন বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য বিমান রায়, তমিজ তমি, মাকসুদ আলম ডাবলু, সৈয়দ হেমায়েত, ব্যারিস্টার গোলাম শাহরিয়া, ওয়াহিদুজ্জামান সোহেল, তাওহিদুর রহমান কাজল, মোজাম্মেল হক মারুফ, মোহাম্মদ মহসিন,মিজানুর রহমান রুবেল, জ্যোতিকা জ্যোতি, মঞ্জুর রহমান, উৎপল সাহা, সাহনুর আলম, সুজন হাজরা, যুবলীগের সহ-সম্পাদক আরিফুল ইসলামসহ অন্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চুমু কাণ্ডে সাময়িক নিষিদ্ধ রুবিয়ালেস

পরবর্তী

চ্যানেল আই পরিদর্শন করেছেন এমআর নাইন-ডু অর ডাই এর কলাকুশলীরা

পরবর্তী
চ্যানেল আই অনলাইন এর জন্য এমআর নাইন-ডু অর ডাই এর কলাকুশলীদের পরিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই পরিদর্শন করেছেন এমআর নাইন-ডু অর ডাই এর কলাকুশলীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভবনের সামনে পতাকা ও সাইনবোর্ড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাগিংয়ের ব্যাপারে কঠোর অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন

সর্বশেষ

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT