সংবিধান সংস্কার কমিশনে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্বের দাবি

একজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি, ধর্মীয় পোশাক ও মালা পরা, সংবিধান সংস্কার কমিশনে প্রতিনিধিত্বের দাবি বিষয়ক ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন, সংবিধান সংস্কার কমিশনে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি ও সংবিধানে তাদের অবস্থান সুনিশ্চিত না হলে তারা কোন পরিবর্তন মেনে নেবে না।
আজ শুক্রবার (২২ নভেম্বর) ৮ দফা দাবি নিয়ে নগরীর মাহিগঞ্জ কলেজ মাঠে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সমাবেশে জাতীয় হিন্দু মহাজোট ও সংখ্যালঘু মোর্চাসহ বিভিন্ন সনাতনী সংগঠনের নেতাকর্মী এবং রংপুর বিভাগের সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






