চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবির অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৫:২৩ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৩
বাংলাদেশ, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত আব্দুল কুদ্দুস (৩০) ও এক অন্তঃসত্ত্বা নারীর ভ্রুণ হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্ট। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী আহত অন্তঃসত্ত্বার ভাই ফরহাদ হোসেন বলেন, ‘গত ২৬ জানুয়ারি জাবির অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত রিকশা চালক ছাড়াও আমার পরিবারের ৪ জন আহত হয়। আমার বোনের গর্ভের বাচ্চা মারা গেছে। আমার বোনসহ আহতদের চিকিৎসা এখনও চলমান। আমাদের অর্থনৈতিক অবস্থা এতই খারাপ যে, আমরা সঠিক চিকিৎসা চালাতে পারছি না। এজন্য আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমার পরিবারের আহতদের চিকিৎসার ব্যয়বাবদ ক্ষতিপূরণের দাবি জানাই।’

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক কনৌজ কান্তি রায় বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত রিকশা চালকের ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়াতো দূরের কথা তারা এটাকে মিথ্যা হিসেবে প্রচারণা চালাচ্ছে। আমরা ঘটনার শুরুতে জেনেছি মেডিকেল কর্তৃক তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা। অথচ ঘটনার ১ মাস পেরিয়ে গেলেও তারা নাকি কোন তদন্তই করেনি। আমরা আজকের মানববন্ধন থেকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনাদের চক্রান্ত সফল হবে না। অনতিবিলম্বে ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দিন, নইলে আমরা জাবি ছাত্রফ্রন্ট তীব্র আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।’

মানববন্ধনে সংহতি জানিয়ে জাবি ছাত্র ইউনিয়ন সংসদের সভাপতি ইমতিয়াজ অর্ণব বলেন, ‘একটি অ্যাম্বুলেন্স যেখানে রোগীদের জন্য ব্যবহৃত হওয়ার কথা, সেখানে কিভাবে একটি হলের রিইউনিয়নের জন্য মদ আনতে ব্যবহৃত হয় সেটার জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে। অ্যাম্বুলেন্সের ধাক্কায় দু’জন মানুষ নিহত হয়েছেন, অথচ তাদের কাছে এর কোন মূল্যই নেই। আমরা আজকে এখান থেকে বলতে চাই, নিহত রিকশা চালক ও অন্তঃসত্ত্বার পরিবারের ক্ষতিপূরণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে।’

গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মদবহনকারী এক অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারীসহ আরও চার যাত্রী গুরুতর আহত হয়। এ সময় অ্যাম্বুলেন্সে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক রিফাত চৌধুরী ও উপ-অর্থ সম্পাদক আহসান হাবিব ইমন অবস্থান করছিলেন।

Reneta

ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্রুণ হত্যামানববন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT