চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লির স্কুলে বিস্ফোরণের তদন্তে নতুন মোড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ২১, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
তদন্তকারীরা বিস্ফোরণের স্থান পরিদর্শন করছে, পুলিশ ও তদন্তকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) স্কুলে গতকাল রোববার (২০ অক্টোবর) বিস্ফোরণের তদন্তে নতুন মোড় নিয়েছে। এই ঘটনায় খালিস্তানি যোগ থাকতে পারে কি না, সেই বিষয়ে খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই বিভিন্ন তদন্তকারী সংস্থা একসাথে তদন্ত চালাচ্ছে। হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

গত কয়েকদিনে খালিস্তান ইস্যুতে কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এরই মাঝে আবার একাধিক ফ্লাইটে বোমা মেরে উড়িয়ে দেওয়ার উড়ো হুমকি এসেছে গত কয়েকদিনে। এরই মাঝে দিল্লির এই আইইডি বিস্ফোরণ, তাই খালিস্তানি বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা।

Banglabid

দিল্লির বিস্ফোরণের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যাতে দাবি করা হয়েছে যে খালিস্তানিদের বিরুদ্ধে ভারতীয় এজেন্টদের অপারেশনের প্রতিশোধ নিতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায় ‘খালিস্তান জিন্দাবাদ’ ওয়াটারমার্ক আছে। তাতে বলা হয়েছে, ‘যদি ভারতের কাপুরুষ এজেন্সি মনে করে যে তারা গুন্ডা পাঠিয়ে আমাদের সদস্যদের চুপ করাতে পারবে, তাহলে তারা মূর্খের জগতে বাস করছে। তারা চিন্তাও করতে পারবে না যে আমরা তাদের কথা চাছে আছি এবং যেকোনও সময় হামলা চালাতে পারি।’

উল্লেখ্য, দিল্লির রোহিনী জেলার প্রশান্ত বিহার এলাকায় অবস্থিত সিআরপিএফ-এর এক স্কুলের কাছে এই বিস্ফোরণ ঘটে ২০ অক্টোবরের সকাল ৭টা ৫০ মিনিটে। তদন্তকারীরা মনে করছেন, কর্তপক্ষকে ‘বার্তা’ দিতেই এই বিস্ফোরণ করানো হয়েছে। এই ঘটনায় বিস্ফোরক আইনের অধীনে একটি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। এছাড়াও এই মামলার তদন্তে নেমেছে এনআইএ। পাশাপাশি দিল্লি পুলিশের স্পেশাল সেল, সিআরপিএফ, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি-ও তদন্ত শুরু করেছে এই ঘটনা। কে বা কারা ওই বিস্ফোরক রেখেছিল, তাদের শনাক্ত করতে বিস্ফোরণস্থলের আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। সিআরপিএফ স্কুলের আশেপাশে থাকা মোবাইল টাওয়ারগুলি থেকেও তথ্য সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে।

গতকাল এই বিস্ফোরণের জেরে এলাকায় ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল বেশ কয়েক মিনিটের জন্যে। আশেপাশের এলাকায় তীব্র রাসায়নিকের গন্ধও ছড়িয়ে পড়েছিল সেই সময়ে। এই বিস্ফোরণে কেউ হতাহত হননি। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সিআরপিএফ স্কুলের দেয়াল ভেঙে যায় এবং বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।

Reneta

তদন্তকারীরা দাবি করেছেন, ঘটনাস্থলে বিস্ফোরক এমনভাবে রাখা হয়েছিল যাতে ১০ ফুট দূরত্ব পর্যন্ত একটি ‘শকওয়েভ’ বা কম্পন তৈরি হয়। বিস্ফোরকে ‘রিফ্লেকটিভ প্রেসারের’ মাধ্যমে বিশাল এলাকা জুড়ে কম্পন সৃষ্টির কৌশল ব্যবহার করা হয়েছিল। এতে কঠিন এবং তরল পদার্থের মধ্যে উচ্চচাপ সৃষ্টি করে গ্যাসে পরিণত করা হয়। বিস্ফোরণের পর সেই গ্যাস খুব জলদি আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এর জেরেই শক্তিশালী একটি কম্পন অনুভূত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খলিস্তান জিন্দাবাদদিল্লিতে স্কুল বিস্ফোরণসেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোথায় কখন আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’

পরবর্তী

মানি লন্ডারিং মামলা: আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস

পরবর্তী
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

মানি লন্ডারিং মামলা: আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস

অর্থই অনর্থের মূল!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT