চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে তৎপর প্রশাসন, পাইরেসি রুখতে কড়া পদক্ষেপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

আসছে ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। তাইতো কয়দিন থেকেই বেশ জোরেশোরে চলছে ছবিটির প্রচারণা। তবে প্রচারণার পাশাপাশি বিভিন্ন সাইটে ছবিটির পাইরেসি রুখতেও এবার বেশ কড়া পদক্ষেপ নিলো ছবিটির প্রযোজনা সংস্থা।

সিনে মহলে ক্রমেই বেড়ে চলছে পাইরেসি। ছবি মুক্তির সাথে সাথে অনলাইন ও বিভিন্ন ওয়েব সাইটে সেটি ছড়িয়ে পরা যেন বর্তমান সময়ে খুবই স্বাভাবিক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এতে করে যে সিনেমা প্রযোজকদের কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।

তবে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি নিয়ে কোনরকম ঝুঁকি নিতে নারাজ এর প্রযোজকেরা। কোনভাবেই যেন এই ছবি অনলাইনে লিক না হয়ে যায়, সেদিকে কড়া নজর রেখেছে স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

শুধু তাই নয়, বিষয় নিয়ে দিল্লি হাইকোর্টে এ মামলাও রুজু করেছিল প্রযোজনা সংস্থা। তাদের আর্জি অনুযায়ী, কোর ওয়েবসাইটে যদি এই ছবির পাইরেটেড ভার্সন আপলোড করা হয় তাহলে তৎক্ষণাৎ কড়া ব্যবস্থা নিতে হবে।

১৮টি ওয়েবসাইটকে চিহ্নিত করাও হয়েছিল স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর পক্ষ থেকে। যে ওয়েবসাইটগুলি সম্পর্কে বিশদ তথ্যও পেশ করা হয়েছিল দিল্লি হাইকোর্টে। সংস্থার পক্ষেই রায় দিয়েছেন বিচারপতি জ্যোতি সিং।

এদিকে বর্তমানে বলিউডের একের পর এক বড় বাজেটের তারকাবহুল ছবি মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। ‘বয়কট’ ট্রেন্ডের কবলে পড়ছে প্রতিটি ছবিই। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটিও বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের এক দল। তাই ছবিটির ভবিষ্যৎ নিয়ে কোন ধরনের রিস্ক নিতে চাচ্ছেন না প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশন।

Reneta

গত ৮ বছর ধরে এই ছবির উপর কাজ করছেন পরিচালক অয়ন মুখার্জি। উচ্চমাত্রার ভিএফএক্সের ব্যবহার করায় সিনেমাটিতে খরচ হয়েছে ৪০০ কোটির বেশি। যেটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল বলিউড সিনেমা। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম ভাষাতে মুক্তি প্রাপ্ত এই ছবিটিতে রণবীর -আলিয়া ছাড়া আরও আছেন অমিতাভ বচ্চন,  নাগার্জুনা আক্কিনেনি, মৌনি রায় প্রমূখ। – বলিউড হাঙ্গামা

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অয়ন মুখার্জিআলিয়া ভাটকন্নড়তামিলতেলুগুপাইরেসি'ব্রহ্মাস্ত্রমালায়ালামরণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মিশু বিশ্বাস।

ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে বাংলাদেশের মিশুর সেরা অর্জন

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

মে ২০, ২০২৬

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬

শান্ত-লিটনদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT