চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামাবাদের বিস্ফোরণে ভারতের জড়িত থাকার অভিযোগ অস্বীকার দিল্লির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসলামাবাদের বিস্ফোরণ দিল্লি ঘটিয়েছে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের এই অভিযোগ খারিজ করে দিয়েছে ভারত।

বুধবার ১২ অক্টোবর, বিবিসি বাংলার প্রকাশিত এক প্রতিবেদন থেকে তথ্যটি জানা যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, নিশ্চিতভাবেই উন্মাদ হয়ে যাওয়া পাকিস্তানের নেতৃত্ব যে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন তা ভারত সর্বত্রভাবে খারিজ করছে।

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে যখন সেনাবাহিনীর মদতে সাংবিধানিক কাঠামোকে ভেঙে দেওয়ার এবং ক্ষমতা দখলের প্রচেষ্টা চলছে, তা থেকে তাদের নিজেদের জনগণের দৃষ্টি ঘুরিয়ে দিতে ভারতের বিরুদ্ধে মিথ্যা আখ্যান তৈরি করা পাকিস্তানের পরিচিত কৌশল। আন্তর্জাতিক মহল ভালো করেই জানে বাস্তবটা কী এবং পাকিস্তান মরিয়া হয়ে নজর ঘোরানোর যে চেষ্টা করছে তাতে তারা বিভ্রান্ত হবে না।

মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আদালতের বাইরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘটনার জন্য ভারতের দিকে আঙুল তুলেছিলেন। তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ঘটনার পিছনে আফগানিস্তানের মদত থাকতে পারে বলে ইঙ্গিত করেছিলেন। প্রাথমিক তদন্তে ওই বিস্ফোরণ আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। ইসলামাবাদের জেলা আদালতের প্রবেশপথের পাশেই বিস্ফোরণটি ঘটে। আদালতে কোনো কাজের জন্য এলে সাধারণ মানুষ এই পথটিই ব্যবহার করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামাবাদের বিস্ফোরণপররাষ্ট্র মন্ত্রণালয়ভারতের জড়িত থাকার অভিযোগ অস্বীকার দিল্লিরমুখপাত্র রণধীর জয়সওয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের নতুন ইউনিফর্ম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT