চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনজেকশন দেয়ার শিরা খুঁজে না পাওয়ায় মৃত্যুদণ্ড স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাষ্ট্রের আইডাহোতে গতকাল বুধবার একজন আসামীর প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। কিন্তু চিকিৎসকরা আসামীর দেহে ইনজেকশন দেওয়ার জন্য শিরা খুঁজে না পাওয়ায় ওই ব্যক্তির মৃত্যুদণ্ড স্থগিত করা হয়। 

এনডিটিভি জানিয়েছে, হত্যার দায়ে দোষী সাব্যস্ত থমাস ক্রিচকে (৭৩) প্রায় এক ঘণ্টা ধরে চিকিৎসকরা প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বারবার চেষ্টার পরও তার দেহে শিরা খুঁজে পাননি চিকিৎসকেরা।

আইডাহো ডিপার্টমেন্ট অফ কারেকশনস (আইডিওসি) এর পরিচালক জোশ টেওয়াল্ট বলেছেন, ক্রিচের হাত ও পায়ে একটি ইনজেকশন দেওয়ার জন্য ৮ বার প্রচেষ্টা চালান চিকিৎসকরা। কিন্তু শিরা খুঁজে না পাওয়ায় তার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের সময়সীমা বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ধারণা নেই। এই ব্যাপারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, যখন ক্রিচের মৃত্যুদণ্ড স্থগিত করা হয় তখন তিনি বারবার ছাদের দিকে তাকাচ্ছিলেন। তখন ক্রিচকে দেখে মনে হয়েছিল যে তিনি স্বস্তি অনুভব করছেন।

থমাস ক্রিচ একাধিক খুনের দায়ে অভিযুক্ত। তিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে কারাভোগ করছেন। ১৯৮১ সালে কারাগারে বন্দি থাকা অবস্থায় একজনকে হত্যার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনজেকশনপ্রাণঘাতী ইনজেকশনমৃত্যুদণ্ডশিরা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেডিকশন মার্কেট দুই ফেভারিটকে চায় ফাইনালে, হিসাব বলে অন্য কথা

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে স্ত্রীর ছোঁড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT