আদালত

সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা

সারজিস আলমের ছবি, বাংলাদেশি যুব নেতা, পেশাদার ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

সারজিস আলমের একটি ছবি, তিনি পেশাদার পোশাকে দাঁড়িয়ে আছেন, পেছনে সবুজ গাছপালা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা দায়ের করা হয়।

সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এ মামলা দায়ের করেন।

মামলার বাদীর ভাষ্য, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সারজিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। ফলে দলীয় নির্দেশনা অনুযায়ী মামলাটি দায়ের করা হয়।

অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটি শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

বিষয়:সারজিস আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…