আন্তর্জাতিক

‘দেবী কালী’র বিকৃত ছবি পোস্ট ইউক্রেনের মন্ত্রীর, ভারতীয়দের ক্ষোভ

একটি বিশাল ধোঁয়া ও অগ্নিকুণ্ডের ছবি ও একটি কার্টুন কালী দেবীর চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বাম পাশে ধোঁয়া ও অগ্নিকুণ্ডের ছবি, ডান পাশে কার্টুন কালী দেবীর চিত্র, উভয়ই কাল্পনিক ও বাস্তবের সংমিশ্রণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সোশ্যাল মিডিয়ায় প্রবল তোপের মুখে পড়ল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী। পূর্ব ইউরোপের দেশটিকে সামাজিক মাধ্যমে চরম আক্রমণ করেছে ভারতীয় নাগরিকরা। তাদের দাবি, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর টুইটার অ্যাকাউন্টে ‘দেবী কালীর’ অবমাননাকর এবং বিকৃত ছবি পোস্ট করা হয়েছিল। যা চরম নিম্নরুচির। সেইসাথে তারা দাবি করছে যে ইউক্রেনকে যেন ভবিষ্যতে কোনরকম সাহায্য না করে ভারত।

রোববার (৩০ এপ্রিল) হিন্দুস্তান টাইমসের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, রোববার টুইটারে একটি স্ক্রিনশট ভাইরাল হয়। তাতে দেখা গিয়েছে যে দু’টি ছবির কোলাজ পোস্ট করা হয়েছে।

কোলাজের একদিকে মেঘের ছবি, অন্যদিকে নেটিজেনদের অভিযোগ, ‘দেবী কালীর বিকৃত’ ছবি পোস্ট করা হয়েছে। সাথে মা কালীকে দেখানো হয়েছে বিশেষ একটি পোজে। যা অত্যন্ত অবমাননাকর বলে আক্রমণ জানান ভারতীয়রা।

একাধিক রিপোর্ট অনুযায়ী, কিছুক্ষণ পরেই ওই ছবিটি মুছে দেওয়া হয়। ততক্ষণে অবশ্য ভাইরাল হয়ে যায় স্ক্রিনশট।

ওই স্ক্রিনশট পোস্ট করে এক নেটিজেন বলেন, ‘দয়া করে এই অবমাননাকর পোস্টটা দেখে রাখুন। যে পোস্টে মা কালীকে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। আগামি দিনে যখন জাতিসংঘে সাহায়তা এবং সমর্থনের জন্য ভিক্ষা করবে ইউক্রেন, তখন এই বিষয়টা মাথায় রাখতে হবে।’

এক নেটিজেন সেই ভাইরাল স্ক্রিনশট পোস্ট করে লেখেন, ‘একদিকে ভারত থেকে সাহায্য চাইছে ইউক্রেন। অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষা বিষয়ক অ্যাকাউন্ট থেকে মা কালীকে অবমাননা করা হচ্ছে। ভারতীয় সংস্কৃতি নিয়ে ঠিক কীরকম ভাবনা আছে ইউক্রেনের!’

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সিনিয়র উপদেষ্টা কাঞ্চন গুপ্তা বলেন, ‘ভারত থেকে সাহায্য চাইতে সম্প্রতি দিল্লিতে এসেছিলেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী। সেই মিথ্যাবাদী মুখোশের পিছন থেকে ইউক্রেন সরকারের বাস্তব রূপটা বেরিয়ে এসেছে। একটি প্ররোচনামূলক পোস্টারে মা কালীর ক্যারিকেচার পোস্ট করা হয়েছে। বিশ্বজুড়ে সমস্ত হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।’

অপর এক নেটিজেন বলেন, ‘দেখে খারাপ লাগছে যে ইউক্রেন এরকম ঘৃণা ছড়ায় এবং বিশ্বের ১০০ কোটির বেশি হিন্দু মানুষকে নিয়ে উপহাস করে। যে দেশ নিজেদের দাবি করে, তারা যুদ্ধের ভারে নুইয়ে পড়েছে, তাদের থেকে এরকম আশা করতে পারছি না।’

বিষয়টি নিয়ে এখনও ভারতের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। আপাতত দেশে নেই পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। তিনি বা পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র অরিন্দম বাগচি আপাতত কোনও মন্তব্য করেননি। নেটিজেনদের দাবি, অবিলম্বে কড়া পদক্ষেপ করা উচিত ভারতের। যাতে ইউক্রেনকে কোনরকম সাহায্য না করা হয়, সেই দাবি তুলেছেন অনেকে।

 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…