চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কল্কি’র সিকুয়েলে থাকছেন না দীপিকা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৪
বিনোদন
A A
অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের চরিত্রের দৃশ্য, পাহাড়ি পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিস জুড়ে এখন শুধুই ‘কল্কি’র ঝড়। একাধিক ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোন তৈরী করিছে এই ছবি। প্রথম পর্বেই পারফরম্যান্সের দিক থেকে একেবারে নতুনভাবে অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন, কমল হাসান, প্রভাসরা।

তবে শোনা যাচ্ছে, সিকুয়েলের কাস্টিং থেকে দীপিকা পাডুকোনকে বাদ দিয়েছেন পরিচালক নাগ অশ্বিন।‘কল্কি’র গল্প অনুযায়ী, বিষ্ণুর দশম অবতারকে গর্ভেধারণ করেন দীপিকা। ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তার উপরই কল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব বর্তেছে। দীপিকার গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার।

পরিচালকের সাজানো গল্প অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। যেখানে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। আর ঠিক এই প্রেক্ষাপটেই সুমতীর চরিত্রে বাজিমাত করেছেন দীপিকা পাডুকোন। যা দেখে দর্শকরাও ফুলমার্কস বসিয়েছেন।

Banglabid

এবার গুঞ্জন শোনা যাচ্ছে ‘কল্কি’র সিকুয়েলে থাকছেন না দীপিকা। কিন্তু কেন ‘কল্কি’র দ্বিতীয় পর্ব থেকে বাদ পড়ছেন দীপিকা?

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, প্রথমটায় দীপিকার সিকুয়েলে অভিনয় করার কথা ছিল। নাগ অশ্বিন তৈরিও ছিলেন অভিনেত্রীকে মাতৃত্বকালীন একটা বিরতি দেওয়ার জন্য। তবে সিনেমার গগনচুম্বী সাফল্যের জেরেই সিদ্ধান্ত বদলাতে হল। যত দ্রুত সম্ভব ‘কল্কি’র সিকুয়েল পর্দায় আনতে চাইছেন তারা। তাইতো ধারণা করা হচ্ছে, এর সিকুয়েলে দেখা যাবেনা দীপিকাকে।

সূত্রের খবর অনুসারে দীপিকাকে ছাড়া ‘কল্কি’র সিকুয়েলে কীরকম প্রভাব পড়বে সেই ভবিষ্যৎ নিয়েও ভাবতে নারাজ নির্মাতারা। কারণ সিকুয়েলেও যে ক্যাশবাক্সে লক্ষীর কৃপা থাকবে, তারা একপ্রকার নিশ্চিত। তাই হয়ত কোনোমতেই তাদের দেরি করা সম্ভব নয়।

Reneta

যদিও দীপিকার সিকুয়েলে না থাকা কিংবা তার পরিবর্তে অন্য কোন নায়িকাকে নির্মাতারা কাস্ট করবেন সে নিয়ে চূড়ান্ত কোন ঘোষণা এখনো আসেনি। –বলিউড হাঙ্গামা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনকল্কিদীপিকা পাড়ুকোনপ্রভাস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT