চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেবি বাম্প নিয়ে ‘কল্কি’র প্রচারণায় দীপিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ২০, জুন ২০২৪
বিনোদন
A A
দীপিকা কনসার্টে পারফর্ম করছেন, নাচছেন ও মঞ্চে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের সেপ্টেম্বরেই দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের ঘরে আসবে নতুন অতিথি! সে কারণে দীপিকাকে নতুন ছবির শুটিংয়েও পাওয়া যাচ্ছে না! তবে মুক্তি প্রতীক্ষিত ‘কল্কি ২৮৯৮ এডি’ এর প্রচারণায় দেখা গেল দীপিকাকে! কারণ তারকাবহুল বিগ বাজেটের এই ছবিতে দীপিকাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে!

বুধবার (১৯ জুন) রাতে মুম্বাইতে ‘কল্কি ২৮৯৮ এডি’র একটি ইভেন্টে দীপিকা নিজের বেবি বাম্প নিয়েই উপস্থিত হন। কালো পোশাকের সঙ্গে এদিন পেন্সিল হিলে অনন্য রূপেই হাজির হন নায়িকা।

বেবি বাম্প নিয়ে এখন হাঁটতে-চলতে একটু অসুবিধা হচ্ছে দীপিকার। তার উপর ইভেন্টে হাই হিল পড়েছিলেন নায়িকা! সঙ্গী প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, এবং রানা দগ্গুবতিরাও ছিলেন সেখানে। প্রভাস কিংবা অন্য অভিনেতাদের যেন এদিন দীপিকার প্রতি একটু বাড়তি যত্নবানই দেখা গেছে!

এদিন মঞ্চে উঠার সময় দীপিকার দিকে সাহায্যের হাত বাড়ান অমিতাভ। স্টেজ থেকে নামবার সময়ও অভিনেত্রীর কাছে ছুটে যান প্রভাস, রানা। তবে দীপিকার ভক্তরা এটি নিয়ে ভীষণ উদ্বিগ্ন। কেউ কেউ তার এই গর্ভাবস্থায় এই ধরনের হিল পড়ার জন্য তাকে ‘রানী’ বলে ডাকলেও নানা পরামর্শ দিতে দেখা গেছে অনেককে!

নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে প্রথমবার জুটিবদ্ধ হলেন দীপিকা-প্রভাস। অমিতাভ ছবিতে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন। ২৭ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি। যেখানে মুখ্য ভিলেনের চরিত্রে রয়েছেন পশ্চিমবাংলার শাশ্বত চট্টোপাধ্যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনইভেন্টকল্কিদীপিকাপ্রভাসবেবি বাম্পসিনেমাহাই হিল
শেয়ারTweetPin

সর্বশেষ

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন: নিহত ৫

আগস্ট ২, ২০২৬

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা, সন্ধ্যা থেকে কার্যকর

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT