বাংলাদেশ

বন্যার্তদের একদিনের বেতনের অর্থ দেবে দুই মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী

বন্যার্তদের সাহায্যার্থে মানুষজন পানিতে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার কারণে পানিতে ডুবে গেছে গ্রামাঞ্চল, মানুষজন সাহায্য সংগ্রহে ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর, সংস্থাসমূহের কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার (২৪ আগস্ট) এ তথ্য জানান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোঃ. নাহিদ ইসলাম।

উপদেষ্টা আরও জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বন্যা পরিস্থিতি নিয়ে পৃথক আলোচনার সময় কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের ইচ্ছা প্রকাশ করেন।

কর্মকর্তাদের আগ্রহের প্রেক্ষিতে উপদেষ্টা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থার সমূহ এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর, সংস্থাসমূহের কর্মকর্তা, কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।

বিষয়:বন্যা দুর্গত সিদ্ধান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…