চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নভেম্বরে রাজধানীতে বৈদ্যুতিক বাস চালুর সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, পরিবেশ
A A
বাংলাদেশে জাতীয় নির্ধারিত অবদান নিরীক্ষা কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৈদ্যুতিক বাস চালুর বিষয়ে নভেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর আয়োজিত ‘ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ তথ্য জানান।

বায়ু দূষণ নিয়ে উদ্বেগ বাড়ার কথা উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, রাস্তায় নতুন বাস দেখা যাচ্ছে না। পুরোনো বাসগুলো থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। তবে অভিযানের ফলে কালো ধোঁয়া নির্গমনকারী বাসের সংখ্যা কমছে। নগরবাসীকে বাঁচাতে দূষণ বন্ধে পাঁচ বছর আগেই কাজ শুরু করার দরকার ছিল।

Banglabid

বৈদ্যুতিক বাস আনার মাধ্যমে দূষণ কমানোর বিষয়ে সরকারের কাজের অগ্রগতি জানিয়ে তিনি বলেন, নতুন করে বৈদ্যুতিক বাস আনার জন্য কাঠামো স্থাপন, বাজেট নিয়ে আলোচনা ও পরিকল্পনা করতে হবে। এসব করতে সরকারের এক থেকে দেড় বছর লাগবে। তারপরও সরকার এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। দ্রুততার সঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

আবর্জনা ও আবাসনের ব্যানার দিয়ে দেশের সব জমি দখল করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের পিছিয়ে থাকার কথাও বলেন তিনি।

মেগা প্রকল্পে মনোযোগ কমিয়ে পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা উন্নয়নে মনোযোগী হওয়ার পরামর্শ দেন উপদেষ্টা। জনঘনত্ব সমাধানে বাধার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্জ্য সংক্রান্ত রাজনীতির কারণে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। অথচ বর্জ্য ব্যবস্থাপনা করা অত্যন্ত জরুরি।

Reneta

উপদেষ্টা বলেন, “সরকার, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত, গবেষক ও নাগরিক সমাজ—সকলের অভিন্ন প্রচেষ্টা ছাড়া টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।”

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। মন্ত্রণালয়ের যুগ্মসচিব (জলবায়ু পরিবর্তন) ধরিত্রী কুমার সরকার কর্মশালাটি পরিচালনা করেন।

উন্মুক্ত আলোচনায় দেশি-বিদেশি সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনবৈদ্যুতিক বাসসৈয়দা রিজওয়ানা হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

পরবর্তী

একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু

পরবর্তী

একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু

মুনাব্বির জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মুনাব্বির

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT