ডিসেম্বরে শেষ হয়ে যাওয়া বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি চলবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় বিশেষ ওএমএস কার্যক্রম আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আগের প্রেক্ষাপট এখন নেই বলে সময় বাড়ানো হয়নি।






