জনপদ

ফকিরখালী উন্নয়ন সোসাইটির আত্মপ্রকাশ ও কমিটি গঠন

ফকিরখালী উন্নয়ন সোসাইটির আত্মপ্রকাশ ও কমিটি গঠন অনুষ্ঠানে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফকিরখালী উন্নয়ন সোসাইটির নতুন কমিটি গঠনের জন্য এক সভা অনুষ্ঠিত, যেখানে সদস্যরা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর বাড্ডার বেরাইদে ‘ফকিরখালী উন্নয়ন সোসাইটি’র কমিটি গঠন করা হয়েছে। তথ্য উপদেষ্টার নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জমিরকে সোসাইটির প্রধান উপদেষ্টা এবং মোহাম্মদ সামির হোসেনকে সভাপতি ও মো. আকরাম হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ফকিরখালী পাকার মাথায় সোসাইটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসী ও বিভিন্ন প্লটের মালিকরা উপস্থিত ছিলেন।

এসময় এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে ফকিরখালীর উন্নয়নে কাজ করবেন বলে উপস্থিত সবাই ঐক্যমত পোষণ করেন। ফকিরখালীর আবাসন, শিক্ষা, সৌন্দর্য বর্ধন ও মানবিক উন্নয়নসহ সংস্কার কাজে কমিটি এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করে যাবে বলে সভায় উল্লেখ করা হয়। ফকিরখালীর উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে তথ্য উপদেষ্টার বাবা এলাকাবাসীকে আশ্বাস দেন।

পূর্ণাঙ্গ কমিটি
প্রধান উপদেষ্টা: বদরুল ইসলাম জমির, সাধারণ উপদেষ্টা: আব্দুল হক পাটোয়ারী, আক্কাস আলী, আকরাম হোসেন একরাল, সাইজ উদ্দিন, শরিফ আল আমিন, মেরাজ।

সভাপতি: মোঃ সামির হোসেন, সহ সভাপতি মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সহ সাধারণ সম্পাদক মো. মিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক সোলাইমান, কোষাধ্যক্ষ মো. পাভেল রহমান, সহ কোষাধ্যক্ষ রায়হান হেসেন জনি, প্রচার সম্পাদক আহসান কামরুল, উন্নয়ন সম্পাদক মো. রকিবুল হাসান রাকিব, সহ উন্নয়ন সম্পাদক সমিজ উদ্দিন।

এছাড়াও কমিটিতে সদস্য পদে আরও অনেককেই রাখা হয়েছে।

বিষয়:বাড্ডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…