চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় অভিষেক, টেনশনে আগের রাতে ঘুম হয়নি নায়িকার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল নিজের অভিনীত প্রথম কোনো সিনেমা! অভিনয়ের জন্য অক্লান্ত পরিশ্রম, বড় পর্দায় নিজেকে দেখার অপেক্ষা, দর্শক কীভাবে গ্রহণ করবে সেই টেনশন- সবকিছু মিলিয়ে সিনেমা মুক্তির আগের রাতে ঘুম হয়নি নায়িকা!

বলছি ‘বীরত্ব’র মাধ্যমে বড় পর্দায় পা রাখা নবাগতা নিশাত নাওয়ার সালওয়ার কথা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এই ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষিক্ত হলেন সালওয়া!

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন নিশাত নাওয়ার সালওয়া। এরপর মুস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। সেন্সর ছাড়পত্র পাওয়া এই সিনেমাটি মুক্তির অপেক্ষায়। তার চুক্তিবদ্ধ হওয়া দ্বিতীয় সিনেমা কিংবদন্তী অভিনেত্রী কবরীর ‘এই তুমি সেই তুমি’। এই সিনেমাটিও মুক্তির অপেক্ষায়।

সালওয়ার তৃতীয় ছবি ‘বীরত্ব’। মজার ব্যাপার হচ্ছে, সালওয়ার তৃতীয় সিনেমা দিয়ে অভিষেক হলো। শুক্রবার দেশের ৩৪ সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।

চলচ্চিত্রে অভিষিক্ত হওয়া প্রসঙ্গে সালওয়া বলেন, ‘যদিও আমার এটি তৃতীয় সিনেমা; কিন্তু এটি আমার অভিষেক ছবি। এটা নিয়ে একধরনের অস্থিরতা, নার্ভাসনেস কাজ করছিল যেসব কোনোভাবেই বলতে পারছি না। গতরাতে টেনশনে ঘুমাতে পারিনি।

তিনি বলেন, বড় পর্দায় নিজেকে প্রথমবারের মতো দেখতে পাওয়া এই অনুভূতি এটা বোঝানোর ক্ষমতা আমার নেই। এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম। এই সিনেমা দিয়ে বুঝে আগামীর কাজগুলোর সিদ্ধান্ত নেব।

Reneta

‘বীরত্ব’ সিনেমায় সালওয়ার নায়ক ইমন। রয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার, অভিনেতা ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বড়দা মিঠু, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু প্রমুখ।

সালওয়া বলেন, এই সিনেমায় কাজ করতে গিয়ে প্রচুর অভিজ্ঞতা হয়েছে। আউটডোরে দীর্ঘদিনের শুটিং আর বৈচিত্র্যময় অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে। সত্যি কথা বলতে এই সিনেমার গল্প এমন জালের মতো ছড়িয়ে গিয়ে পরে একটা কেন্দ্রে এসে মিলিত হয়েছে যার ফলে আমাদের মানে শিল্পীদেরও জালের মতো ছড়িয়ে পড়তে হয়েছিল। আমি নিজেও নতুন তেমন কিছু বুঝতাম না। তবে আমাকে যেভাবে বলা হয়েছে সেভাবেই স্ক্রিনে প্রেজেন্ট করেছি।

মুক্তির প্রথম দিনে প্রচারণায় সময় দিচ্ছে ইমন সালওয়া নিপুণসহ সিনেমাটির টিম। শুক্রবার বিকেলে গিয়েছিলেন যমুনা ব্লকবাস্টারে। পরে রওনা দিয়েছেন চিত্রামহলে। সন্ধ্যা ৭টার শো-তে হাজির হবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহসান হাবিব নাসিমকচি খন্দকারজয়ন্ত চট্টোপাধ্যায়নিপুণ আক্তারনিশাতনিশাত নাওয়ার সালওয়াবড়দা মিঠুবীরত্বমনিরা আক্তার মিঠুলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গার্ডিয়ান অস্ট্রেলিয়া’র নতুন সম্পাদক ডেভিড মাঙ্ক

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের তিনটি শিখন তরীর উদ্বোধন

জুন ১৫, ২০২৬

‘গদর’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে যা জানালেন নির্মাতা

জুন ১৫, ২০২৬

নারীদের সৃজনশীল ও পেশাগত উন্নয়নে চালু করল ‘হার এশিয়াটিক সার্কেল’

জুন ১৫, ২০২৬

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT