চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘করোনার পর হলে দর্শক ফেরাতে আমার অবদান আছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৩
বিনোদন
A A

“সিনেমা হলে দর্শক ফেরাতে আগেই কনট্রিবিউট করেছি। কারণ, করোনার সময়ে সিনেমার ব্যবসা একেবারে যখন বন্ধ ছিল তখন করোনার মধ্যে আমার পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবি মুক্তি পেয়েছিল। ওই ছবি দিয়ে বাংলা সিনেমার ব্যবসার চাকা ঘোরে, দর্শক হলে আসে। সুতরাং আমি মনে করি, সিনেমা হলে দর্শক ফেরাতে আমার অবদান আছে।”

সিনেমা হলে দর্শক ফেরাতে নিজের অবদান আছে, আত্মবিশ্বাসের সাথে এমনটাই বললেন পরিচালক দেবাশীষ বিশ্বাস।

সোমবার থেকে ‘তুমি যেখানে আমি সেখানে’ নামে নতুন ছবির শুটিং শুরু করেছেন দেবাশীষ বিশ্বাস। ‘শুভ বিবাহ’ ছবির এই পরিচালক মনে করেন, তার নির্মিত নতুন এই ছবিটিও মুক্তির পর বাংলা সিনেমাকে সামনের দিকে এগিয়ে নিতে কনট্রিবিউট করবে। তিনি সেভাবেই ছবিটি বানাচ্ছেন।

১৯৮৩ সালের সুপারহিট ছবি ‘নাগ পূর্ণিমা’র ‘তুমি যেখানে আমি সেখানে’ গানের নাম থেকে এই সিনেমাটির নাম নিয়েছেন দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন, গানটি আমার ভীষণ পছন্দের। এই ছবির গল্পটি চূড়ান্তের পর দেখলাম নামটি খাপ খায়। এজন্যই নামটি নিয়েছি। এটি কমেডি ধাঁচের ছবি।

বলেন, আমি কমেডিটা একটু ভালো বুঝি। এটা করতেও ভালো লাগে। আমাদের দেশে কমেডি ছবি কম হয়, এজন্য আমি এই জনরা বেছে নিয়েছি। তাছাড়া প্রত্যেকের ভিতরে নিজস্ব শক্তি থাকে। আমি মনে করি আমার শক্তি কমেডি ধাঁচ।

নতুন এই ছবিতে আমি হাস্যরসের মাধ্যমে একটি ইতিবাচক বার্তা দিতে চেয়েছি। তবে হ্যাঁ দুঃখ রোমান্স সবকিছু মিলিয়ে একটি প্যাকেজ বলা যায়।

Reneta

এ ছবির চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু।  নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ছবিতে অভিনয় করছেন রোশান, বুবলী, মিশা সওদাগর, ইমরান সহ অনেকে। নির্মাতা দেবাশীষ বিশ্বাস জানান, এই ছবির পরে তিনি ‘লাভ ইন ক্যালিফোর্নিয়া’ নামে আরেকটি ছবি বানাবেন। যেটি শুটিং হবে আমেরিকায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানদেবাশীষ বিশ্বাসবুবলীমিশা সওদাগররোশানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজিরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

আগস্ট ২, ২০২৬

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

আগস্ট ২, ২০২৬

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT