আন্তর্জাতিক

বিশ্বে কমেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ

স্বাস্থ্যকর্মীরা করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের স্বচ্ছন্দে পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মীরা PPE পরিধান করে করোনা পরীক্ষা করছেন, রোগীর নাকের স্বচ্ছন্দে নমুনা সংগ্রহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৯১৯ জন।

সোমবার (৩ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এর সর্বশেষ তথ্যানুযায়ী, ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৪৫৮ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৫০ হাজার ৬১৩ জনে। সুস্থ হয়েছেন ৬০ কোটি ৩৩ লাখ ২০ হাজার ৩৫১ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে তাইওয়ানে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩০৭ জন ও মারা গেছেন ৬২ জন। এ পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ১৬৩ জন। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ৩৭ হাজার ৪৫৩ জন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুইজন। তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ইতালি, তুরস্ক, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

 

বিষয়:বিশ্ব করোন আপডেট মৃত্যু সংক্রমণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…