আন্তর্জাতিক

বন্যায় বিপর্যস্ত টেক্সাসে মৃত্যু বেড়ে ২৪, নিখোঁজ ২৫ শিশু

বন্যার পানিতে ফ্লাড গেজের উচ্চতা ৫ ফুটের বেশি দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার পানিতে ফ্লাড গেজের উচ্চতা ৫ ফুটের বেশি দেখাচ্ছে, পানির প্রবাহ দ্রুত, ক্ষতিগ্রস্ত পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্যায় ২৫টি মেয়ে শিশু হারিয়ে যাওয়ার তথ্য আসলেও মোট কত মানুষ নিখোঁজ আছে সে বিষয়ে এখনও তাদের কিছু জানা নেই বলে জানিয়েছে তারা।

আজ (৫ জুলাই) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সেখানে একটি সামার ক্যাম্পে অংশ নেয়া ২৫ জন মেয়েকে খুঁজে পেতে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। এছাড়া ওই ক্যাম্পে আটকে পড়া বাকি শিশুদের উদ্ধার করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

বন্যায় ওই অঞ্চলে টেলিযোগাযোগ অবকাঠামোর ক্ষতি হওয়ায় লোকজনের সাথে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টেক্সাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচি বাতিল করা হয়েছে। হেলিকপ্টার ছাড়াও ‘হাই প্রোফাইল ট্যাকটিক্যাল’ সামরিক বাহন উদ্ধার তৎপরতায় মোতায়েন করা হয়েছে।

ওই অঞ্চলের গুয়াডালুপে নদীর পানির উচ্চতা মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুটের মতো বেড়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের বন্যাকে ভয়াবহ ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।

বিষয়:টেক্সাস বন্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…