আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়াল

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের মধ্যে গাড়ি ও ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের মধ্যে গাড়ি ও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তুরস্ক ও সিরিয়ায় সোমবার আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে উদ্ধার কর্মীরা প্রচন্ড শীত উপেক্ষা করে ধ্বংসস্তুপের মধ্যে আটকে থাকা জীবিতদের কাছে পৌঁছাতে চেষ্টার করে যাচ্ছে।

কর্মকর্তা ও চিকিৎসকরা জানান, সোমবারের ৭.৮ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে তুরস্কে ১৭,৬৬৪ জন এবং সিরিয়ায় ৩,৩৯২ জন মারা গেছে। দুই দেশ মিলে মৃতের এ সংখ্যা বেড়ে মোট ২১ হাজার জনে পৌঁছেছে বলে নিশ্চিত করা হয়।

তুরস্ক ও সিরিয়ার এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে পৃথিবীর বিভিন্ন দেশ সাহায্য সহযোগিতা করছে।

বিষয়:ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…