চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে চাঞ্চল্যকর বউ-শাশুড়ি খুনের মামলায় ফাঁসির রায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৩
আদালত
A A

শেরপুর জেলায় চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় আসামীকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। দণ্ডিত আসামী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার চরগোরকপুর গ্রামের মোঃ ইসমাইল হোসেন।

আজ বুধবার (৫ জুলাই) শেরপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ এ রায় দেন।

জানা যায়, আসামী ২০১৫ সালু ঈদুল আজহা উদযাপনের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন কাকড়কান্দি গ্রামে তার স্ত্রীর বড় ভাই আব্দুল খালেকের বাড়িতে বেড়াতে যায়। ঈদের পরবর্তী দিন রাতে তুচ্ছ ঘটনার জেরে তার স্ত্রী বিলকিছ আক্তার’কে রান্না ঘরের সামনে ডেকে নিয়ে রান্নাঘরে থাকা দা দিয়ে উপর্যুপরি কোপাতে থাকলে আসামীর স্ত্রীর চিৎকারে তার শ্বাশুড়ি খালেদা বেগমসহ ৩-৪ জন প্রতিহত করতে আসে। তখন আসামী মোঃ ইসমাইল হোসেন তাদেরকেও দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে।

ঘটনার পর বিলকিছ আক্তার’কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। আসামীর শ্বাশুড়িকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে শ্বাশুড়ি খালেদা বেগমও মৃত্যুবরণ করেন।

মোহাম্মদ তৌফিক আজিজ শুনানিতে উল্লেখ করেন, আসামী ইসমাইল হোসেন এর বিরুদ্ধে আনীত অভিযোগের সমর্থনে ১৯ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে। এছাড়া, পোস্টমর্টেম রিপোর্ট মোতাবেক আসামীর স্ত্রী বিলকিছ আক্তার এর শরীরে ১০টি এবং আসামীর শ্বাশুড়ি খালেদা বেগম এর শরীরে ৯টি গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ইসমাইল হোসেনের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারার অভিযোগ সাক্ষ্য প্রমাণিত হয়েছে। এবং দোষী সাব্যস্তক্রমে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোড়া খুনফাঁসির রায়শেরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT