চাঁদপুর

শিশু নাবিল হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম আদালত ভবনে এজলাসের প্রবেশদ্বার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম আদালত ভবনের এজলাসের প্রবেশদ্বার, যেখানে আদালতের নাম লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চাঁদপুরে ছয় বছর বয়সী শিশু নাবিল হোসেন ইমনকে অপহরণের পর হত্যার দায়ে পলাতক আসামি শাহজালাল হোসেন সোহাগকে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার ২৩ জানুয়ারি বিকেলে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

শাহজালাল ফরিদগঞ্জ উপজেলার খড়গাদিয়া গ্রামের বাসিন্দা শাহজাহান মেকারের ছেলে।

২০১৩ সালের ১ অক্টোবর শিশু নাবিল অপহরণের ঘটনায় মামলাটি দায়ের করেন নিহত শিশুর বাবা মিজানুর রহমান। দীর্ঘ তদন্তে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

বিষয়:চাঁদপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…