বাংলাদেশ

বিশিষ্ট সাংবাদিক ও লেখক মাহমুদুল হক ফয়েজ মারা গেছেন

প্রখ্যাত সাংবাদিক ও লেখক মাহমুদুল হক ফয়েজের ছবি, হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশিষ্ট সাংবাদিক ও লেখক মাহমুদুল হক ফয়েজের ছবি, তিনি হাসিমুখে দাঁড়িয়ে আছেন, পটভূমিতে ইটের দেয়াল ও গাছ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশষ্ট সাংবাদিক, লেখক ও কবি মাহমুদুল হক ফয়েজ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর শ্যামলীতে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এর আগে এদিন প্রথম প্রহর রাত ২টা ৩০ মিনিটের দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, শ্যামলীতে প্রথম জানাজার নামাজ শেষে মাহমুদুল হকের লাশ নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়নপুরে তার নিজ বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। আসরের নামাজের পর নোয়াখালী কোর্ট বিল্ডিং এলাকায় ঈদগাহ মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজার নামাজ হবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…