বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ওবায়দুলের মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাজারো ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছে, কিছু আহত ওবায়দুলের মৃত্যু হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ী এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় আহত যুবদল নেতা মোহাম্মদ ওবায়দুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
সোমবার (১২ আগস্ট) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ওবায়দুলের মৃত্যু হয়।
স্বজনদের অভিযোগ, ৪ আগস্ট ছাত্র-জনতার সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে অংশ নেন ওবায়দুল। সেসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তারা বলেন, দীর্ঘদিন চিকিৎসার পর মৃত্যুর কাছে হার মানেন যুবদল নেতা ওবায়দুল। তার মৃত্যুতে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন পরিবারের সদস্যরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






