চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার থেকে বাংলাদেশে ‘ডেডপুল এন্ড উলভারিন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৪
বিনোদন
A A

মুক্তির পরপরই বিশ্বজুড়ে বক্স অফিস মাত করছে হলিউডের সিনেমা ‘ডেডপুল এন্ড উলভারিন’। এবার ছবিটি আসছে বাংলাদেশের দর্শকদের কাছে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানাচ্ছেন, শুক্রবার (২ আগস্ট) থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের এই সাড়া জাগানো সিনেমাটি।

গত ২৬ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ‘ডেডপুল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় এই ছবি। মুক্তির শুরুতেই বক্স অফিসে ঝড় উঠে। প্রথম দিন বিশ্বব্যাপী ছয় কোটি ৪৮ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬০ কোটি ২৫ লাখ টাকা) আয় করে।

সিনেমাটি প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী ৪৩৮ মিলিয়ন ডলার আয় তুলে নিয়েছে। যা বাংলাদেশি টাকায় ৫১০০ কোটির উপরে। অর্থাৎ এরই মধ্যে ১০০ মিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে এটি। এখন পর্যন্ত ২০২৪ সালের সবচেয়ে বেশি উদ্বোধনী আয় করা হলিউড চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে এই ছবি। এছাড়াও হলিউড ষষ্ঠ বৃহত্তম উদ্বোধনী আয়ের রেকর্ডও গড়েছে।

আর রেটেড সিনেমা হিসেবে সর্বোচ্চ উদ্বোধনী আয় করা চলচ্চিত্র হয়ে উঠেছে ‘ডেডপুল এন্ড উলভারিন’। এদিকে ভারতীয় বক্স অফিসেও বেশ দাপটের সঙ্গে চলছে সিনেমাটি। ‘ডেডপুল এন্ড উলভারিন’ প্রথম চার দিনেই ৭২ কোটি রুপি বেশি আয় করে নিয়েছে। ভারতে ১০০ কোটির ক্লাবে খুব দ্রুত প্রবেশ করবে এটি।

শন লেভির পরিচালনায় ‘ডেডপুল এন্ড উলভারিন’ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৪তম এবং ‘ডেডপুল’ সিরিজের তৃতীয় চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস, হিউ জ্যাকম্যান, রেট রিজ, পল ওয়ের্নিক প্রমুখ। ছবির অন্যতম আকর্ষণ হিউ জ্যাকম্যান ও রায়ান রেনল্ডসের জুটি। এই জুটির পারফরম্যান্স প্রশংসিত হচ্ছে সবচেয়ে বেশি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেডপুল এন্ড উলভারিনবাংলাদেশলিড বিনোদনস্টার সিনেপ্লেক্সহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT