তথ্যপ্রযুক্তি

ডিজিটাল মার্কেটিং এ নতুন ধারা আনবে ‘ডি সেলস’

D Sales logo with partner brands LYTE HOUSE, GRIN, UMBRELLA. Channel i News - চ্যানেল আই নিউজ

D Sales এর লোগো, যেখানে LYTE HOUSE, GRIN, UMBRELLA ব্র্যান্ডের লোগো দেখা যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর নতুন ধারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার, প্রসারের প্রায় পুরোটাই এখন সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। প্রতিযোগিতাপূর্ণ বাজারে অনেকের পক্ষেই ডিজিটাল মাধ্যমে কনটেন্ট তৈরি সম্ভব হয় না। যদিও কেউ কেউ নিজস্ব জনবল নিয়ে ডিজিটাল কনটেন্ট তৈরি করেন। এতে অফিস ভাড়া, কর্মীর বেতন বাবদ অতিরিক্ত অর্থ ব্যয়ের বিষয় থাকে। কিন্তু অনেকসময় দেখা যায় মানসম্মত কন্টেন্ট বা পরিকল্পনার অভাবে সেই ব্যয় অপচয় হয়। এসব সমস্যার সামগ্রিক সমাধান ও কর্মযজ্ঞ নিজেদের কাঁধে নিয়ে ক্লায়েন্টদের ব্যবসায় শতভাগ সফলতা আনতেই ‘ডি সেলসের’ প্রতিষ্ঠা।

রোববার (১২ মে) ”বিশ্ব মা দিবস’ এ বিশ্বের সকল মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে যাত্রা শুরু করলো ‘ডি সেলস’।

‘ওয়ানস্টপ সলিউশন, থিঙ্ক ডিফ্রেন্ট’ স্লোগান ধারণ করেই পথচলা শুরু হলো প্রতিষ্ঠানটির। ক্লায়েন্টদের বিজনেসকে ডিজিটাল সব ধরনের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ ‘ডি সেলস’। বিজ্ঞাপন, ডিজিটাল কনটেন্ট তৈরি, সোশ্যাল মিডিয়ায় শেয়ারিং, বিভিন্ন আইডিয়া জেনারেট করে ব্যবসা প্রসারে কাজ করবে ‘ডিসেলস’। আর এ সব সেবা দিতে ‘ডি সেলস’ এর রয়েছে চারটি উইং।

বিষয়:ডিজিটাল মার্কেটিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…