চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিবির পোশাকে যারা বাসে আগুন দিয়েছে, তাদের খুঁজছি: ডিবি প্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ পূর্বাহ্ণ ২৯, অক্টোবর ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পোশাক পরে যারা বাসে আগুন দিয়েছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

শনিবার (২৮ অক্টোবর) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির পোশাক পরে ডাকাতি করেছে, ডিবির পোশাক পরে ছিনতাই কাজে জড়িত; আমরা ওই ডাকাতদের গ্রেপ্তার করেছি। তেমনই আজকে যারা বলছে, যে আইন-শৃঙ্খলার পোশাক পরে অথবা ডিবির পোশাক পরে বাসে আগুন লাগিয়েছে, আমরা তাকে খুঁজছি।

তিনি বলেন, খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করব। আমি মনে করি, তারা অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব।

ডিবিপ্রধান আরও বলেন, পুলিশের অনেকগুলো গাড়িতে আগুন দেওয়া হয়েছে, দুটি সরকারি গাড়িতে আগুন দিয়েছে, কয়েকটি মোটরসাইকেলে আগুন দিয়েছে। তেমনিভাবে গাড়িতেও আগুন লাগিয়েছে। আমাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে সমস্ত অ্যাম্বুলেন্সগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। যারা এই কাজগুলো করেছে, তারাই এখন হয়তো বা মনে করেছে, একটি পোশাক দিয়ে জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার যাবে৷ কিন্তু সেটা হবে না।

হারুন অর রশীদ বলেন, তাদের প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে। শুধু ওই বাসটা নয়, আরও যেই গাড়িগুলোতে আগুন দিয়েছে তারা একটি চক্র; যারা আইনশৃঙ্খলা নস্যাৎ করে বিভিন্ন গাড়িতে আগুন দিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিবি পোশাকে বাসে আগুনডিবি প্রধানডিবি প্রধান হারুন অর রশীদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

জুন ২২, ২০২৬

ওয়েরজাবালের জোড়া গোল, সৌদি আরবকে সহজেই হারাল স্পেন

জুন ২২, ২০২৬

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের নতুন কমিটি, পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT