বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন পূরণ হবে না: সেতুমন্ত্রী

বাংলাদেশের একজন রাজনীতিবিদ, স্যুট ও টাই পরিহিত, বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের একজন রাজনীতিবিদ, স্যুট ও টাই পরিহিত, বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারের ফেরা সম্ভব নয়। বিএনপি যতই তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখুক না কেন তা কখনো পূরণ হবে না। তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরতে পারব না আমরা। ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) সবাই চায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক। অবশ্যই সংবিধান মেনে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে।

মন্ত্রী আজ বুধবার ২৯ মার্চ দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, তারা নির্বাচনে আসুক বা না আসুক, তা নিয়ে উদ্বেগের কিছু নেই। কারণ, সংবিধান মেনেই নির্বাচন করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নষ্ট করেছে বিএনপি, এখন তার প্রয়োজন নেই।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সাভারের এক স্কুল ছাত্রকে দিনমজুর বানিয়ে সংবাদ পরিবেশন করা নিয়ে মন্ত্রী বলেন, সাভারে একটা বাচ্চার হাতে ১০ টাকা দিয়ে ছবি বানিয়ে তা ভাইরাল করা হলো। এটা হলুদ সাংবাদিকতা, এখন হলুদ সাংবাদিকতা বেশি হচ্ছে। সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ও পক্ষপাতমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। এই হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে।

সড়ক দুর্ঘটনা নিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রতিবেশ দেশ ভারতে প্রতি মিনিটে কত জন মারা যায়? ২০ জন মারা গেছে সৌদিতে, এরমধ্যে ১৪ জন বাংলাদেশি। সড়কের দুর্ঘটনার কারণে কোনো মন্ত্রণালয় ব্যর্থ এমন বলা ঠিক নয়।

গণপ্রতিনিধিত্ব সংশোধিত আইন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় এটার নীতিগত অনুমোদন হয়েছে তবে এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত অনুমোদনের আগে ফলাও করে বলার সুযোগ নেই।

দ্রব্যমূল্য নিয়ে ওবায়দুল কাদের বলেন, ভোগ্যপণ্যের দাম কমছে। ধীরে ধীরে আরও কমবে। বাংলাদেশের উন্নয়ন হচ্ছে বলেই বিশ্বের বহু দেশ আমাদের প্রশংসা করছে। নিত্যপণ্যের দাম বাড়ছে সত্যি তারপরও বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশ এখনো ভালো আছে।

বিষয়:ওবায়দুল কাদের তত্ত্বাবধায়ক সংবিধান সেতুমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…