চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের মান্নাতের পার্টিতে ডেভিড বেকহ্যাম!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

ইউনিসেফের বিশ্বব্যাপী অ্যাম্বাসেডর হিসাবে দিন কয়েক আগেই ভারতে এসেছিলেন ইংল্যান্ডের ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। গুজরাটে ইউনিসেফের কাজ সেরে মুম্বাইয়ে পা রাখেন বেকহ্যাম। যদিও শুক্রবার (১৭ নভেম্বর) ই মুম্বাই ত্যাগ করেন জনপ্রিয় এই ফুটবলার।

তবে বিমান ধরার আগে একটা বিশেষ কাজ করে ফেলেছেন। আর তা হল শাহরুখ খানের বাড়িতে পার্টিতে অংশ নিয়েছেন এই তারকা।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ক্যাজুয়াল পোশাকে চুপিচুপি মান্নাতে প্রবেশ করেন বেকহ্যাম। সেই সময় একাধিক লাক্সারি গাড়ি ঢুকতে দেখা যায় শাহরুখ খানের বাংলোতে। যা দেখে ধারণা করা যায় বেকহ্যামের জন্য ব্যক্তিগত পার্টি রেখেছিলেন শাহরুখ খান। তবে অন্দরের ছবি এখনও সামনে আসা বাকি।

যদিও শাহরুখ কিন্তু একা নন, যিনি নিজ বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন বেকহ্যামকে। এই তালিকায় নাম আছে বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার ব্যবসায়ী বর আনন্দ আহুজার। এমনকি সোনমের বাড়িতে যাওয়ার আগে একসঙ্গে বসে একটি ম্যাচও দেখেন ডেভিড আর আনন্দ।

পার্টিতে উপস্থিত ছিলেন বহু বলিতারকা। যার মধ্যে নাম রয়েছে মালাইকা আরোরা, অর্জুন কাপুর, সঞ্জয় কাপুর, শানায়া কাপুর, মাহিপ কাপুর, কারিশমা কাপুর, স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে শহীদ কাপুর, রীতেশ সিধওয়ানি, ইশা আম্বানি এবং তার ভগ্নিপতি শ্লোকা আম্বানি, স্ত্রী শিবানী আখতারের সঙ্গে ফারহান আখতার ছিলেন।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্জুন কাপুরইংল্যান্ডের ফুটবল তারকাকারিশমা কাপুরডেভিড বেকহ্যামমালাইকা আরোরামাহিপ কাপুরশানায়া কাপুরশাহরুখ খানসঞ্জয় কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমাননের ঐতিহাসিক বৈঠক

জুন ২৬, ২০২৬

কারাবন্দি অং সান সু চি-র জন্মদিনে শুভেচ্ছা জানাল চীন

জুন ২৬, ২০২৬

মেসির গোলের রহস্য— কী এই ‘জোন ১৪’

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবানন থেকে নিঃশর্তে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হিজবুল্লাহর

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বছরে ৪০ বিলিয়ন ডলার টোল আদায়ের পরিকল্পনা ইরানের

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT