চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেফারিকে অর্থ দেয়া: বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগপত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

রেফারিকে অর্থ প্রদানের অভিযোগে বার্সেলোনার বিরুদ্ধে রেফারি কমিটির প্রাক্তন সহ-সভাপতিকে অর্থ প্রদানের জন্য দুর্নীতির অভিযোগপত্র দায়ের করা হয়েছে। ক্লাবটির সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ এবং সান্দ্রো রোসেলের বিরুদ্ধেও একই অভিযোগ দায়ের করেছে স্পেনের প্রসিকিউটররা।

কাতালান ক্লাবটির বিপক্ষে লা লিগার রেফারিদের টেকনিক্যাল কমিটির সহ-সভাপতি হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরার প্রতিষ্ঠান ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’-কে অনৈতিকভাবে প্রায় ১৪ লাখ ইউরো অর্থ প্রদানের অভিযোগ আগেই উঠেছে।

আগেই জানা গিয়েছিল, নেগ্রেইরার প্রতিষ্ঠানকে ২০১৬-২০১৮ এই তিন মৌসুমে অর্থ প্রদান করা হয়। ২০১৬ সালে ৫ লাখ ৩২ হাজার ৭২৮ ইউরো, ২০১৭ সালে ৫ লাখ ৪১ হাজার ৭৫২ ইউরো ও ২০১৮ সালে ৩ লাখ ১৮ হাজার ২০০ ইউরো প্রদান করা হয়েছিল।

নতুন তথ্য অনুযায়ী, ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’-কে বার্সেলোনার পক্ষ থেকে সো মিলিয়ে ৭০ লাখ ইউরো দেয়ার অভিযোগও নাকি রয়েছে।

‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’প্রতিষ্ঠানটির বিরুদ্ধে খেলাধুলায় দুর্নীতি, ব্যবসায় দুর্নীতি, মিথ্যা প্রশাসন এবং বাণিজ্যিক নথিপত্র জাল করার অভিযোগ রয়েছে।

গত শুক্রবার অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করার পর প্রসিকিউটরদের বিবৃতিতে বলা হয়, ‘সভাপতি রোসেল এবং বার্তামেউয়ের মাধ্যমে বার্সেলোনা আসামী নেগ্রেইরার সঙ্গে একটি গোপনীয় মৌখিক চুক্তিতে পৌঁছেছিলেন। যাতে করে রেফারি কমিটির সহ-সভাপতি হিসেবে অর্থের বিনিময়ে নেগ্রেইরা তার দায়িত্ব পালন করতে পারেন। ম্যাচগুলোতে রেফারিরা বার্সেলোনার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ এবং প্রতিযোগিতার ফলাফলের দিকে লক্ষ্য রাখার উদ্দেশ্যেই এমনটা করা হয়।’

Reneta

প্রসিকিউটররা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত করা অর্থপ্রদান বিষয়ে পর্যালোচনা করে এখন রোসেল, বার্তামেউ, গ্রাউ এবং সোলারের বিরুদ্ধেও অভিযোগগুলোর তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং লা লিগা মামলার তথ্য এবং নথি উয়েফাকে সরবরাহ করেছে। ফিফাও এ ব্যাপারে পদক্ষেপ নিতে পারে।

বার্সেলোনার সাবেক সভাপতি বার্তামেউ অভিযোগ অস্বীকার করে গত মঙ্গলবার বলেছিলেন, ‘বার্সা কখনোই রেফারি কেনেনি এবং প্রভাব খাটানোর চেষ্টা করেনি। এমনটা করার উদ্দেশ্য কখনোই ছিল না, ব্যাপারটি পরিষ্কার হওয়া উচিৎ। যারা বানিয়ে গল্প বলার চেষ্টা করছে, তাদের কথার আর বাস্তবতার মিল নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফাডিএএসএনআইএল নাইন্টি ফাইভনেগ্রেইরাবার্তামেউবার্সেলোনারেফারিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT