বিনোদন

কুসুম সিকদারের কণ্ঠে না’ত

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

দেশের টেলিভিশন ইতিহাসে প্রথমবারের মতো এআই প্রযুক্তি ব্যবহার করে মিউজিক ভিডিও নির্মাণ করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত ‘হেরা হতে হেলে দুলে নুরানী তনু’ এই নাতে রাসুলের মিউজিক ভিডিওটির পরিকল্পনা করেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও চ্যানেল আই এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। এতে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী-শিল্পী কুসুম সিকদার। সঙ্গীত পরিচালনা করেছেন সজীব খান আর এআই ভিজ্যুয়ালাইজেশন করেন জিয়াউল হক খোকন।

বিষয়:ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এআই কাজী নজরুল ইসলাম কুসুম সিকদার ফরিদুর রেজা সাগর মিউজিক ভিডিও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…