চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল টুর্নামেন্টের মধ্যমণি ছিলেন নায়িকা মিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২২
বিনোদন
A A
‘দামাল’ এর প্রচারণায় মিম

‘দামাল’ এর প্রচারণায় মিম

২৮ অক্টোবর মুক্তি প্রতীক্ষিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘দামাল’। রায়হান রাফী পরিচালিত ছবিটি নিয়ে চলছে জোর প্রচারণা। তারই অংশ হিসেবে শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে শনিবার একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। যেখানে সবার মধ্যমণি হিসেবে নজর কাড়েন ‘দামাল’ এর নায়িকা বিদ্যা সিনহা মিম।

বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা কিংসের মাঠে শনিবার বিকেলে অনুষ্ঠিত হওয়া ওই ফুটবল টুর্নামেন্টে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের জামাল ভুঁইয়া সহ অনেকে। ‘দামাল’ টিম বনাম ‘বসুন্ধরা কিংস’র মধ্যে টান টান লড়াইয়ে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় অংশ নিয়েছিলেন দামালের অভিনেতা সিয়াম, শরিফুল রাজসহ অনেকে। আরও এসেছিলেন নির্মাতা ফারুকী, রিয়াজ, ফেরদৌস, নিপুণ, জাহিদ হাসান প্রমুখ।

Banglabid

ম্যাচ চলাকালীন এক পর্যায়ে জার্সি গায়ে মাঠে নেমে পড়েন নায়িকা মিম। তিনি মাঠে নামার সঙ্গে সঙ্গে উপস্থিতি সকলে উল্লাসে মেতে ওঠেন।

মিম বলেন, মূলত প্রচারের জন্যই এই আয়োজন। এমন অভিজ্ঞতা আমার এবারই প্রথম। প্রচারের কারণেই মানুষ দামাল সম্পর্কে জানতে পারছে এবং আগ্রহী হয়ে উঠছে। এর আগে গান ও ট্রেলার দেখে দর্শক আগ্রহী হয়েছেন। আমার বিশ্বাস, দর্শকের যে প্রত্যাশা তৈরি হচ্ছে মুক্তি পর তা পূরণ হবে।

গেল ঈদে ‘পরাণ’ ছবির মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিলেন বিদ্যা সিনহা মিম। সেখানে অনন্যা চরিত্রের মাধ্যমে ভালো-মন্দ দুটি রোল প্লে করেছিলেন। মিমের দুর্দান্ত অভিনয় এতটাই প্রাণবন্ত ছিল যে অনেক দর্শকরা সত্যি মনে করে মিমকে গালিও দেন!

Reneta

তবে এবার তার ‘দামাল’ দেখে হাসনা চরিত্রের জন্য দর্শক তালি দেবেন; এমনটাই মনে করছেন এই নায়িকা। মিম আরও বলেন, এবার খুব চ্যালেঞ্জিং চরিত্র করেছি। নিজেকে অনেক লাকি মনে করি ওই সময়ের গল্পে কাজ করতে পেরে। আমার বিশ্বাস আগেরবার দর্শক গালি দিয়েছিল, এবার তালি দেবে।

মিম আরও বলেন, আমি একাত্তরের যুদ্ধ দেখিনি। অনেক ইচ্ছে ছিল যুদ্ধ দিনের গল্পের ছবিতে কাজ করবো। সেইসাথে আছে ফুটবলের প্রেক্ষাপট। যখন শুটিং করেছি মনে হতো একাত্তর সালে বসবাস করছি।

ফরিদুর রেজা সাগরের মূল গল্পে দামাল প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। স্বাধীন বাংলা ফুটবল দলের কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে ‘দামাল’ নির্মিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহিদ হাসানদামালনিপুনপ্রচারণাফারুকীফুটবলফেরদৌসমীমরায়হান রাফীরিয়াজলিড বিনোদনশরিফুল রাজসিনেমাসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT