চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দামাল’ এর রাজ-রাফীদের পেয়ে বীরকন্যাদের উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A
ছবি: নাসির হোসেন

ছবি: নাসির হোসেন

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ ফুটবল দল এসেছিল চ্যানেল আইতে। বুধবার তাদের সংবর্ধনা দেয় চ্যানেল আই কর্তৃপক্ষ। দুপুর ১২টার দিকে চ্যানেল আই চত্বরে বাস থেকে শুরুতে ট্রফি হাতে নামেন আঁখি, সানজিদারা।

পরে একে একে বাকি ফুটবলারদের সঙ্গে নেমে আসেন কোচ গোলাম রাব্বানি ছোটন। নারী ফুটবলারদের উত্তরীয় পরিয়ে ও ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয়। বরণ অনুষ্ঠানে ছিলেন চ্যানেল আইয়ের দুই পরিচালক শাইখ সিরাজ ও জহির উদ্দিন মাহমুদ মামুন। বীরকন্যাদের বরণ অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের উর্ধ্বতন কর্তারা।

এই অনুষ্ঠানে যোগ দেন শরিফুল রাজ ও পরিচালক রায়হান রাফীদের টিম ‘দামাল’। যেহেতু ‘দামাল’ ইমপ্রেসে টেলিফিল্মের ছবি, তাই তাদের সঙ্গে এক হয়ে বীরকন্যাদের সংবর্ধনা, কেক কাটা-সহ হরেক আয়োজনে অংশ ‘দামাল’র পরিচালক রায়হান রাফী, অভিনেতা শরিফুল রাজ, রাশেদ মামুন অপু, সুমিত সেনগুপ্তসহ অনেকে।

Banglabid

উপস্থিত নারী ফুটবলাররা ২৮ অক্টোবর মুক্তি পেতে যাওয়া ‘দামাল’ টিমকে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন, সেলফি তোলেন!

সাফ চ্যাম্পিয়নশিপে নারীদের বীরত্ব দেশবাসী দেখেছে। ‘দামাল’র মাধ্যমে স্বাধীন বাংলা ফুটবলের ‘বীরত্ব’ দেখতে পাবে দর্শক, এমনটাই জানান পরিচালক রায়হান রাফী।

তিনি বলেন, মেয়েরা যখন টুর্নামেন্টে জয়লাভ করে তখন অবাক হয়ে ভাবছিলাম এমন বীরত্ব গাঁথার কিছু দৃশ্যে ‘দামাল’ ছবিতেও আছে। কয়েক বছর আগে ফরিদুর রেজা সাগর ভাই যখন আমাকে গল্পটা জানান সেই গল্পটাই যে সত্য হবে ধারণা ছিল না।

Reneta

সাফ চ্যাম্পিয়নশিপে মেয়েরা যেমন খেলেছে, রাফী জানান, দামাল ছবিতেও এসব মেয়েদের চরিত্রের মতো কেউ না কেউ অভিনয় করছে। তাই দামাল দেখতে সবাইকে আহ্বান জানান সময়ের সবচেয়ে আলোচিত এই চলচ্চিত্র নির্মাতা।

‘দামাল’ ছবিতে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের চরিত্রে অভিনয় করেন শরিফুল রাজ। তিনি বলেন, এটা ঐতিহাসিক এক ছবি। দামাল দেখলে দর্শক যেমন সারপ্রাইজ হবে, সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী মেয়েরা দেখলে তাদের অনেককিছু রিলেট করতে পারবে। আমি বিশ্বাস করি, দামালের মাধ্যমে আগের মতো মানুষের মধ্যে আবার ফুটবল উন্মাদনা ফিরে আসবে।

১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের মূল গল্পে ‘দামাল’ বানিয়েছেন পোড়ামন ২, পরাণ খ্যাত পরিচালক রাফী।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ ছবিতে মিম-রাজ ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাসির উদ্দিন খান, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা ও বৃষ্টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইদামালনাসির উদ্দিন খানফরিদুর রেজা সাগরফুটবলবীরকন্যারায়হান রাফীরাশেদ মামুন অপুলাক্স তারকা অথৈলিড বিনোদনশরিফুল রাজশাহনাজ সুমীসাঈদ বাবুসানজিদাসিনেমাসিয়াম আহমেদসুমিতসৈয়দ নাজমুস সাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের আমির’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবিজি ফাউন্ডেশন

আগস্ট ৮, ২০২৬

ভারতে তাদের ২ বছরের পলাতক জীবন

আগস্ট ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিরল খনিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬

রাতে এলপিএল ফাইনালে সোহানের গলের মুখোমুখি সাকিব-হৃদয়ের জাফনা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT