বাংলাদেশ

আরেফিন সিদ্দিককে নিয়ে ফিরোজ রশিদের বক্তব্য অসত্য এবং মানহানিকর: ডিইউএমসিজেএএ

আরেফিন সিদ্দিকের ছবি, তিনি একজন প্রফেসর ও বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রফেসর আরেফিন সিদ্দিকের ছবি, তিনি একজন বিশ্লেষক ও শিক্ষাবিদ, চ্যানেল আই অনলাইন সংবাদ পোর্টালের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে নিয়ে সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের  বক্তব্য ‘অসত্য এবং মানহানিকর’ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)। 

শুক্রবার ডিইউএমসিজেএএ-এর বিবৃতিতে বলা হয়: গত ৩০ জুন বৃহস্পতিবার মহান জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিনে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ ডিইউএমসিজেএএ এর প্রধান পৃষ্ঠপোষক ও ঢাকা বিশ্ববিদ্যাল়ের সাবেক উপাচার্য অধাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা, অসত্য, বিদ্বেষমূলক ও মানহানিকর বক্তব্য প্রদান করেছেন, আমরা তার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কোনো ডক্টরেট ডিগ্রি নেই। এ অভিযোগটির ন্যূনতম কোনো সত্যতা নেই। তিনি ১৯৭৫ সালে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর ১৯৮৬ সালে ভারতের মহীশুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।  যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয় এবং কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিজেএএ অ্যালামনি অ্যাসোসিয়শের অফিসিয়াল নথি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ধরনের বিদ্বেষপ্রসূত, অসত্য এবং মানহানিকর বক্তব্য প্রত্যাহার এবং মহান জাতীয় সংসদের অধিবেশনে মিথ্যা বিভ্রান্তিকর বক্তব্য প্রদানের জন্য কাজী ফিরোজ রশিদকে দ্রুত ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়।

একই সাথে, তার এই অসত্য বক্তব্যের অংশ জাতীয় সংসদ অধিবেশনের রেকর্ড থেকে এক্সপাঞ্জ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায় ঢাকা বিশ্ববিদালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

বিষয়:জাতীয় সংসদ ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ডিইউএমসিজেএএ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…