বাংলাদেশ, ইরান, তুরস্কসহ উন্নয়নশীল আটটি দেশের মধ্যে প্রযুক্তি হস্তান্তর ও বিনিময়ের জন্য নেটওয়ার্ক গড়তে ঢাকায় শুরু হয়েছে ডি-৮ সদস্যভুক্ত দেশগুলোর তিন দিনের সম্মেলন। সদস্য দেশগুলো আশা করছে, প্রযুক্তি বিনিময়ের মধ্যে আটটি দেশই লাভবান হতে পারবে।
এশিয়া ও আফ্রিকার আটটি উন্নয়নশীল দেশ – বাংলাদেশ, পাকিস্তান, মিশর, তুরস্ক, ইরান, নাইজেরিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার জোট হচ্ছে ডি-৮। অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি প্রযুক্তি বিনিময়ের মাধ্যমেও কীভাবে দেশগুলো এগিয়ে যেতে পারে, সেজন্যই এ সম্মেলন।
প্রত্যেকটি দেশ প্রযুক্তিতে তাদের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরবে তিনদিনের এই সম্মেলনে। প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে আটটি দেশের মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে তুলতে উদ্বোধনী অনুষ্ঠানে সহযোগিতা কামনা করা হয়েছে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







