বাংলাদেশ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পুরো আঘাত বাংলাদেশের ওপরই পড়বে: ত্রাণ প্রতিমন্ত্রী

ত্রাণ প্রতিমন্ত্রীর ছবি, তিনি বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রাণ প্রতিমন্ত্রী বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পুরো আঘাত বাংলাদেশের ওপরই পড়বে।

সোমবার সচিবালয়ে ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

তিনি বলেন, সন্ধ্যার মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত হানবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ৭ হাজার ৩০টি শেল্টার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজন সরিয়ে আনা হচ্ছে। শতভাগ লোককে নিরাপদে সরিয়ে আনতে পারবো আশা করি।

তিনি আরো বলেন, সেনা, নৌ, কোস্টগার্ড একসাথে কাজ করছে। ১৫ জেলায় ২৫ লাখ লোককে আশ্রয়কেন্দ্রে নেয়া হবে। প্রতিটি জেলায় ৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। শেল্টারগুলোতে শুকনা ও রান্না খাবারের ব্যবস্থা থাকবে।

মঙ্গলবার সকালে চূড়ান্ত আঘাত হানবে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।

বিষয়:আশ্রয়কেন্দ্রঘূর্ণিঝড় সিত্রাং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…